সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে ফুটপাত উন্নয়ন কাজের উদ্বোধন, সানকিপাড়া রেলক্রসিং এলাকা পরিদর্শন
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:৫৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / 98
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহ নগরীর ৫ নম্বর ওয়ার্ডের সানকিপাড়া রেলক্রসিং এলাকায় ফুটপাত উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।
রোববার (২৮ জুন ২০২৬) তিনি সানকিপাড়া শেষমোড় থেকে রেলক্রসিং পর্যন্ত সড়কের বাম পাশে পেভমেন্ট টাইলস স্থাপনের মাধ্যমে ফুটপাত উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনও করেন।
সিটি কর্পোরেশন সূত্র জানায়, নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পথচারীদের সুবিধা বৃদ্ধি এবং সড়কের শৃঙ্খলা ফেরাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিদর্শনকালে প্রশাসক সংশ্লিষ্টদের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।
























