শিক্ষার মান উন্নয়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / 152
নিজস্ব প্রতিবেদক:
ঠাকুরগাঁওয়ের রানীসংকৈলে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রানীসংকৈল শিক্ষক সমিতি (বেসিক) এর উদ্যোগে সোমবার (২৯ জুন ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে সান্তা কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
সভায় শিক্ষার সামগ্রিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষা কার্যক্রমে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তবে সভা চলাকালীন সময়ে রানীসংকৈল প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিকের আচরণ নিয়ে অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, রানীসংকৈল উপজেলা প্রেসক্লাব ও “উপজেলা প্রেসক্লাব” রানীসংকৈল, ঠাকুরগাঁও-এর প্রতিনিধিরা সান্তা কমিউনিটি সেন্টারে উপস্থিত হয়ে অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি করেন এবং শিক্ষক সমিতির চলমান সভায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন।
এ ঘটনায় আয়োজক ও উপস্থিত অনেকেই অসন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
























