ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

রংপুর ও ঠাকুরগাঁওয়ে র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে হেরোইন ও এসকাফ জব্দ, গ্রেফতার ২

রিপোর্ট: এম মাসুদ রানা, দৈনিক জাতীয় খবর
  • আপডেট সময় : ০৯:১৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 59
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর ও ঠাকুরগাঁওয়ে র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ১৯৬ গ্রাম হেরোইন ও ১৯৩ বোতল এসকাফ (ESkuf) জব্দসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১৩ জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে ধারণ করে সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। রংপুর অঞ্চলে মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে সদস্যরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৪ জুন বিকেল ৫টার দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল রংপুর জেলার পীরগঞ্জ থানার বড়দরগাহ ইউনিয়নের মন্ডলাবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মোঃ সুমন শেখ (৩০)-এর দেহ তল্লাশি করে দুইটি প্যাকেটে রাখা ১৯৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সুমন শেখ দিনাজপুর জেলার হাকিমপুর থানার খট্টামাধবপাড়া এলাকার বাসিন্দা।

অন্যদিকে একই দিন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে র‌্যাব-১৩ সিপিসি-১ এর একটি দল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার দৌলতপুর ইউনিয়নের মধ্য দৌলতপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ মনির হোসেন ওরফে মইনুদ্দিন (৪৪)-এর বাড়ির গোয়ালঘরে খড়ের গাদার মধ্যে প্লাস্টিকের বস্তায় রাখা ১৯৩ বোতল এসকাফ উদ্ধার করা হয়।

অভিযান শেষে মনির হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মধ্য দৌলতপুর এলাকার বাসিন্দা।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রংপুর ও ঠাকুরগাঁওয়ে র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে হেরোইন ও এসকাফ জব্দ, গ্রেফতার ২

আপডেট সময় : ০৯:১৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬