ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ঈদগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 124
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার: মোঃ আঃ মান্নান

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাঠানপাড়া-মিয়ারচর খেয়াঘাটে মালামাল পারাপারে অতিরিক্ত টোল আদায় ও সাধারণ জনগণকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় বাদাঘাট বাজার বণিক সমিতি ও ভুক্তভোগী জনগণের উদ্যোগে বাদাঘাট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাজারের ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ জনগণ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পাঠানপাড়া ও মিয়ারচর খেয়াঘাটের দুই পারে পৃথকভাবে টোল আদায় করা হচ্ছে। এতে ব্যবসায়ী ও সাধারণ জনগণকে একই পারাপারে একাধিকবার টাকা দিতে হচ্ছে। অতিরিক্ত টোল আদায়ের কারণে ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ যাত্রী ও মালামাল পরিবহনকারীরাও ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ করেন তারা।

বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার বলেন, “পাঠানপাড়া-মিয়ারচর খেয়াঘাটে পারাপারের সময় অতিরিক্ত টোল দিতে হয়, যা দেশের মধ্যে আর কোথাও নেই। আমরা বৈধ ইজারাদারকে নির্ধারিত টোল দিতে বাধ্য। কিন্তু বর্তমানে দুই পারে দুই পক্ষ টাকা আদায় করছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সরকার যাকে নির্ধারিতভাবে ইজারা দেবে, আমরা তাকেই টাকা দেব। অন্যথায় দুই পক্ষকেই এখান থেকে উচ্ছেদ করা হবে। প্রয়োজনে আমরা ঘাট উন্মুক্ত ঘোষণা করব।”

বাদাঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, “আমরা কি এই দেশের সন্তান না? আমরা কি এ দেশের জনগণ না? আমাদের সঙ্গে আপনারা এ ধরনের ব্যবহার কেন করবেন? আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি আপনারা কোনো সমাধানে না আসেন, তাহলে আমরা বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণকে নিয়ে ঘাটের দখল নেব। আমরা সরকারি নির্ধারিত টোল দিতে বাধ্য। কিন্তু দুই পারে দুজনকে আমরা টোল দিতে পারবো না।”

বাজারের ব্যবসায়ী ইসলাম উদ্দিন বলেন, “আপনারা যারা অবৈধভাবে পাঠানপাড়া ও মিয়ারচর ঘাটে টাকা তুলছেন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন কেন এখনো বিষয়টি শেষ করতে পারছে না? আমরা কি তাদের ট্যাক্স দিচ্ছি না? আজ থেকে তিন-চার সপ্তাহ হয়ে গেছে, এখনো তারা কোনো সমাধান করতে পারছেন না। আমরা দ্রুত এর সমাধান চাই।”

মানববন্ধনে বক্তারা সরকারি নির্ধারিত টোলের বাইরে কোনো অর্থ আদায় বন্ধ এবং প্রকৃত ইজারাদার নির্ধারণ করে নির্ধারিত হারে টোল আদায়ের ব্যবস্থা করার দাবি জানান।

মানববন্ধনে বাদাঘাট বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ মাওলানা মোখলেসুর রহমান, বিএনপি নেতা রফিকুল ইসলাম, আমির শাহ, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সহসভাপতি হেলু মিয়া, ব্যবসায়ী জুবায়ের আহমদ, সাজ্জাদ হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত সমস্যাটির সমাধান করার দাবি জানানো হয়। অন্যথায় ৭২ ঘণ্টা পর ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ঘাটে কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

আপডেট সময় : ০২:৩৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬