নবাবগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ১২:৪৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / 76
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার নবাবগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ কাজী জুম্মন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১০টা ৫০ মিনিটের দিকে নবাবগঞ্জ থানাধীন কোমরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাজী জুম্মন নবাবগঞ্জ থানার বর্ধনপাড়া এলাকার কাজী মমিনুল ইসলামের ছেলে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে এসআই সৈয়দ ইমামুজ্জামানসহ ডিবির একটি দল নবাবগঞ্জ ও দোহার থানা এলাকায় অভিযান চালায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

























