ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান হাবিবুল্লাহর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 200
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান হাবিবুল্লাহ (৮৩) আজ শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটায় রাজধানীতে নিজ বাসায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুম দেওয়ান হাবিবুল্লাহ ১৯৭৩ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ঠাকুরগাঁও, গোপালগঞ্জ ও রাজশাহী জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০০ সালে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন) হিসেবে অবসরে যান।

তিনি ১৯৪৩ সালে নেত্রকোনা জেলার মদন থানাধীন জাহাঙ্গীরপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

মরহুমের জানাজা আজ শনিবার বাদ এশা রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।

উল্লেখ্য, মরহুমকে নেত্রকোনার মদনে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আইজিপির শোক : সাবেক ডিআইজি দেওয়ান হাবিবুল্লাহর মৃত্যুতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক : সাবেক ডিআইজি দেওয়ান হাবিবুল্লাহর মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন শোক প্রকাশ করেছে।

অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিআইডি প্রধান অতিরিক্ত আইজি মোঃ মতিউর রহমান শেখ এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান আজ শনিবার এক শোক বার্তায় মরহুম দেওয়ান হাবিবুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান হাবিবুল্লাহর মৃত্যু

আপডেট সময় : ০৫:৫৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫