ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদকে ঘিরে নেতাকর্মীদের আলোচনায় উঠে এসেছে
- আপডেট সময় : ১২:০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 169
মোঃ শুক্কুর আল আমিনের নাম—————- দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং আন্দোলন-সংগ্রামে মাঠপর্যায়ে সম্পৃক্ততার কারণে তাকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক নেতৃত্বের একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখছেন তার সমর্থকরা।
সমর্থকদের দাবি, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে মোঃ শুক্কুর আল আমিনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ৭৩টি মামলা হয়েছে এবং তাকে একাধিকবার গ্রেপ্তার হতে হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, এসব মামলা ও গ্রেপ্তারের কারণে তাকে দীর্ঘ সময় রাজনৈতিক ও আইনগত নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে।
তার অনুসারীদের আরও দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। পাশাপাশি বিভিন্ন সময়ে আওয়ামী লীগ-সমর্থিত সন্ত্রাসীদের হামলারও শিকার হয়েছেন বলে তার সমর্থকদের অভিযোগ।
রাজনৈতিক মাঠে দীর্ঘদিনের সক্রিয়তার কারণে নেতাকর্মীদের একটি অংশের কাছে মোঃ শুক্কুর আল আমিনকে একজন ত্যাগী, সক্রিয় ও মাঠপর্যায়ের নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ, নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তার নেতৃত্বের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
সমর্থকদের মতে, আন্দোলন-সংগ্রামে যারা দীর্ঘ সময় মাঠে থেকেছেন এবং প্রতিকূল পরিস্থিতিতেও দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন, সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা মূল্যায়ন করা প্রয়োজন। সেই বিবেচনায় ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে মোঃ শুক্কুর আল আমিনের নাম আলোচনায় আসাকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।























