ব্যারিস্টার সাইফুর রহমান দ্বিতীয় মাস্টার্স অফ ল'(LLM) ডিগ্রি অর্জন
- আপডেট সময় : ০২:৫৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 128
আন্তর্জাতিক রিপোর্ট : পুরান ঢাকার সন্তান ব্যারিস্টার সাইফুর রহমান আজ ২০ শে অক্টোবর যুক্তরাজ্যের স্বনামধন্য বিপিপি ইউনিভার্সিটি থেকে সফলতার সাথে তিনি দ্বিতীয় ‘মাস্টার্স অফ ল’ (LLM) ডিগ্রী অর্জন করেছেন। একের পর এক লক্ষ্য জয় করা এবং শিক্ষার প্রতি তার এই অবিরাম অনুপ্রেরণা সত্যিই অনুপ্রেরণামূলক। তার এই অর্জনে পুরান ঢাকাবাসী ও তার পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

ব্যারিস্টার সাইফুর রহমান মহান আল্লাহর দরবারে তার এই অসামান্য সাফল্যের জন্য শুকরিয়া আদায় করেছেন।
তাকে ঢাকা জার্নালিস্ট কাউন্সিল ডিজেসি এর সভাপতি ইকরামুল কবির টিপু ও সাধারণ সম্পাদক মো, মোস্তাফিজুর রহমান মোস্তাক এক বিবৃতিতে আইন পেশায় তার আগামী দিনগুলো আরও সমৃদ্ধ এবং সাফল্যমণ্ডিত হোক এই কামনা ও সকলের কাছে তার জন্য দোয়া চেয়েছেন।

ব্যারিস্টার সাইফুর রহমান: তিনি একজন তরুণ আইনজীবী তিনি লন্ডন ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে দ্বিতীয় সম্মানসহ ডিগ্রি এবং পরবর্তীতে বিপিপি ইউনিভার্সিটি (লন্ডন) থেকে এলএলএম ও বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।
সামাজিক ও পেশাগত পরিচয়: তিনি লয়ার্স ইউনিয়ন বাংলাদেশের সভাপতি, মিডিয়া ভয়েস ২৪-এর আইন উপদেষ্টা, হাবিবুর রহমান হাবিব মেমোরিয়াল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ সচেতন নাগরিক ফোরামের ভাইস চেয়ারম্যান এবং ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

























