ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ঈদগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১

কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 19
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেরানীগঞ্জ প্রতিনিধি: মোঃ ইমরান হোসেন ইমু। ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। এ ছাড়া প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা একটি মামলায় বরিশাল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এসব অভিযান পরিচালিত হয়। ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে পুলিশের একাধিক দল অভিযানে অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের কদমপুর এলাকায় বড় মসজিদসংলগ্ন ফজলুর রহমানের বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে মো. নাজিম কাজী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের চর কদমপুর এলাকার বাসিন্দা।

অপর একটি অভিযানে রাত সাড়ে ১০টার দিকে একই ইউনিয়নের কদমপুর এলাকার মহিলা মাদ্রাসার সামনের সেতুর ওপর থেকে হাসান মাহমুদ (৩১) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তিনি কদমপুর আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা।

এদিকে, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা একটি প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলার আসামিদের গ্রেপ্তারে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল জেলার বাকেরগঞ্জ ও মুলাদী থানা এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশ। এ সময় মামলার আসামি রহিমা বেগম (৩৬) ও মো. রফিকুল ইসলাম (৫০) কে গ্রেপ্তার করা হয়। তাঁরা যথাক্রমে মুলাদী ও বাকেরগঞ্জ এলাকার বাসিন্দা। রফিকুল ইসলাম বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তর পাড়া এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া রহিমা বেগম ও রফিকুল ইসলামকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ১৪ আগস্ট ২০২৬ তারিখের ৩৬ নম্বর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৬ ও ৪২০ ধারায় দায়ের করা হয়েছিল।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

আপডেট সময় : ১০:৫৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬