হোমিওপ্যাথি চিকিৎসকের গলায় ফাঁস দিয়ে মৃত্যু।
হোমিওপ্যাথি চিকিৎসকের গলায় ফাঁস দিয়ে মৃত্যু।
- আপডেট সময় : ০৫:৩২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- / 136
রাজধানীর ধানমন্ডি থানা এলিফ্যান্ট রোডে এলাকার একটি বাসায় আরাফাত হোসেন খান(৩৫) নামে এক হোমিওপ্যাথি চিকিৎসক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।তা পরিবারের অভিযোগ মানসিক সমস্যা।
বৃহস্পতিবার(১৭ এপ্রিল) সকালের দিকে এই ঘটনা ঘটে।পরে দুপুরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতে বাবা গোলাম হোসেন জানান,আমার ছেলে হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন বেশ কিছুদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিল। একমাস আগেও আমার ছেলেকে ডাক্তারে কাছেই নিয়ে যাওয়া হয়েছিল।আজ সকালে তার রুমে তার কোন সাড়া শব্দ না পেয়ে আমরা দরজায় গিয়ে আমার ছেলেকে ডাকি।পরে দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখি সিলিং ফ্যানের সঙ্গে গলায় লাইলনের রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে।পরে অচেতন অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,আমাদের বাসাধানমন্ডি এলিফ্যান্ট রোডের ২৫৭/২ বাসায় থাকি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মোঃ ফারুক জানান,ধানমন্ডি এলাকা থেকেহোমিওপ্যাথি এক চিকিৎসককে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতে গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে।মরদেহ ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।

























