প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু।
প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু।
- আপডেট সময় : ০৯:৩১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / 219
রাজধানীর লালবাগ ইসলামবাগ এলাকার একটি প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ হাসান (৫৫)নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে সালমান জানান,আমার বাবা লালবাগ ইসলামবাগের এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অসাবধানতাবশত রাত সাড়ে দশটার দিকে বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুৎসৃষ্ট হয় ।পরে আমরা খবর পেয়ে দ্রুত অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমার বাবাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলা নগরকান্দা থানা জুংগুরদী এলাকার মৃত ইয়াকুব আলী মুন্সির সন্তান বর্তমানে লালবাগের শহীদ নগর এলাকার ৩৩/এ নম্বর বাসায় থাকি।আমরা তিন ভাই বোন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।ছেলে সালমান ০১৭৭৭-৮৩৮৮১
























