পরিবার বলছে মানসিক সমস্যা থাকায় কাঁচ দিয়ে গলা কেটে আত্মহত্যা।
- আপডেট সময় : ১০:৩৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / 137
রাজধানীর দক্ষিন খানের কসাই বাজার মোল্লারটেক কাজী অফিস গলি এলাকার একটি বাসায় ইকবাল হোসেন (২০) নামের এক যুবক কাঁচ দিয়ে গলা কেটে আত্মহত্যা।
বুধবার (১৫ জানুয়ারি)বিকেলের দিকে এই ঘটনাটি ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে চারটার দিকে মৃত ঘোষণা করে।
নিহতে দুলাভাই মোঃকবির হোসেন জানান, আমার শ্যালক ক্লাস টেন পর্যন্ত পড়ে এক বছর আগে পড়াশোনা বাদ দেয়। আমার শ্যালকের মানসিক সমস্যা থাকার কারণে আজ বিকেলের দিকে নিজ রুমে ভাঙ্গাকাচে অংশ দিয়ে নিজ গলায় পোজ দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,আমার শ্যালকের গ্রামে বাড়ি, বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানার পূর্ববাদ জালালপুর গ্রামে গাজীউর রহমানে সন্তান।বর্তমানে,দক্ষিন খানে কসাই বাজার মোল্লার টেক কাজী অফিস গলি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।নিহত দুই ভাই দুই বোন সে ছিল ছোট।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। দুলাভাই ০১৭৪১-৩৮৪৪২৫
























