ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

মা দিবসে শাকিবের মায়ের ছবি পোস্ট করে যা বললেন বুবলী

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 135
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ বিশ্ব মা দিবস। বিশ্বের প্রতিটি মায়ের জন্য শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালবাসা প্রকাশের দিন। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালন করা হয়। যুক্তরাষ্ট্রে সূচনা হলেও বর্তমানে বাংলাদেশসহ প্রায় সারা বিশ্বেই দিবসটি পালিত হয় নানা আয়োজনে।

যদিও মাকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিন বা দিবসের প্রয়োজন হয় না। তবুও বিশেষ এই দিনে সবাই মাকে নিয়ে নিজের না বলা অনুভূতিটুকু প্রকাশের চেষ্টা করেন।

শোবিজাঙ্গনের তারকারাও তার ব্যতিক্রম নয়। বিশেষ এই দিনে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে বিভিন্ন শুভেচ্ছাবার্তা ও অনুভূতি প্রকাশ করছেন তারা।

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী মা দিবসে দুইজন নারীর প্রতি ভালোবাসার বার্তা প্রকাশ করেছেন। একজন তার গর্ভধারিণী মা, অপরজন শাশুড়ি মা (শাকিব খানের মা)।

ছবি দুইটি প্রকাশ করে বুবলী লিখেছেন, ‘দুজন সুন্দর, পরিশ্রমী এবং স্নেহময়ী মা!’

এরপর বুবলী লেখেন, ‘আল্লাহ যেন আপনাদের সবসময় সুস্থ রাখেন। পৃথিবীর সব মায়েদের প্রতি রইল মা দিবসের আন্তরিক শুভেচ্ছা।’

বুবলীর সেই পোস্টে ভক্তরাও মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ বলেছেন, শাকিব খানের অ্যাটেনশন পেতেই এমনটা করেছেন অভিনেত্রী। আবার কারো মন্তব্য, শাকিবের মাকেই নিজের মায়ের মতোই ভালোবাসেন তিনি।

প্রসঙ্গত, ২০১৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও শবনম বুবলী। বিয়ের দুই বছর পরই সন্তানের মা হন অভিনেত্রী। তবে দীর্ঘ সময় ধরে এক ছাদের নিচে থাকছেন না এই তারকা জুটি। বুবলীকে একাধিকবার শাকিব খান জীবনের অতীত বলে মন্তব্য করলেও নায়িকা এখনও শাকিবকেই নিজের স্বামী বলে দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মা দিবসে শাকিবের মায়ের ছবি পোস্ট করে যা বললেন বুবলী

আপডেট সময় : ০১:৩৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫