ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

‘এত কান্না করেছি, মেকআপ নষ্ট হয়ে গেছে’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 152
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমা এবারের ঈদে মুক্তি পেয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের মাঝে বেশ ইতিবাচক সাড়া পেয়েছে। এবার ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন ‘জংলি’ সিনেমা দেখার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিমত ব্যক্ত করেছেন।

পোস্ট দিয়ে ফারিয়া শাহরিন লিখেছেন, ‘সিয়াম আহমেদ এখন থেকে আমাকে আপনার একজন ভক্ত হিসেবে গণ্য করতে পারেন। এইমাত্র ‘জংলি’ সিনেমাটা দেখা শেষ করলাম। বিশ্বাস করুন, এটা নিঃসন্দেহে আপনার সেরা অভিনয়।’

তার কথায়, ‘আপনি এই সিনেমাটির জন্য সত্যিই অনেক কঠোর পরিশ্রম করেছেন। আপনি স্বমহিমায় ফিরে এসেছেন প্রিয়, আপনাকে অভিনন্দন। আর ছোট্ট মেয়েটা সে তো আমার হৃদয় কেড়ে নিয়েছে, তার অভিনয় ছিল অসাধারণ সে খুবই আদুরে।’

এরপর বলেন, ‘ঈদের প্রথম দেখা সিনেমা যা দেখার মত ছিল, এত কান্না করেছি মেকআপ নষ্ট হয়ে গেছে।’ পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

প্রসঙ্গত, সিয়াম আহমেদ, শবনম বুবলী ও দীঘি অভিনীত ‘জংলি’ সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম। আজাদ খানের গল্পে চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন মেহেদী হাসান ও সুকৃতি সাহা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘এত কান্না করেছি, মেকআপ নষ্ট হয়ে গেছে’

আপডেট সময় : ০২:৪৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫