ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

আম খাওয়া কি হজমের জন্য ভালো?

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 177
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আম খেতে ভালোবাসেন নিশ্চয়ই? সারাবছর সুমিষ্ট আমের স্বাদ নেওয়ার জন্য অপেক্ষায় থাকেন, এমন মানুষের সংখ্যা কম নয়। শুধু কি স্বাদ? আমের পুষ্টিগুণের কথাও কারও অজানা নয়। আপনি কি জানেন যে এই আম আমাদের হজমের জন্যও বেশ উপকারী? হজমে সহায়তা করার জন্য সঠিক খাবার খেতে হবে। এই গ্রীষ্মে সেই তালিকায় রাখুন আমের নাম। এই ফলে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফেনল রয়েছে। যার সবই অন্ত্রের স্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

১. প্রিবায়োটিক ফাইবার সমৃদ্ধ

আমে একটি বিশেষ ধরনের ফাইবার থাকে যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বজায় রাখতে সাহায্য করে। প্রিবায়োটিক ফাইবার প্রোবায়োটিকের জ্বালানি হিসেবে কাজ করে, যা সুষম এবং বৈচিত্র্যময় মাইক্রোবায়োম বজায় রাখতে সাহায্য করে। যা ভালো হজম ও রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে কাজ করে।

২. প্রাকৃতিক পাচক এনজাইম

আমের মধ্যে অ্যামাইলেজ থাকে। এটি এক ধরনের এনজাইম যা জটিল কার্বোহাইড্রেটকে সহজ শর্করায় ভেঙে ফেলতে সাহায্য করে। এই এনজাইমগুলো মসৃণ হজমে সহায়তা করে, বিশেষ করে মূল খাবারের পরে খেলে। বিশেষজ্ঞরা বলেন, আমকে প্রাকৃতিক হজম সহায়ক হিসেবে খেতে পারেন। এটি অন্ত্রকে দক্ষতার সঙ্গে কাজ করতে সাহায্য করে।

৩. প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য

অন্ত্রের প্রদাহ হলো পেট ফাঁপা থেকে শুরু করে ইরিটেবল বাওয়েল সিনড্রোম পর্যন্ত হজমের নানা সমস্যার মূল কারণ। আমে ম্যাঙ্গিফেরিনের মতো পলিফেনল থাকে, যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। যা তার প্রদাহ-বিরোধী সুবিধার জন্য পরিচিত। গবেষণায় দেখা গেছে যে, ম্যাঙ্গিফেরিন অন্ত্রের প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করতে পারে, যা ধীরে ধীরে অন্ত্রের আস্তরণকে রক্ষা করে।

৪. সিস্টেমের উপর কোমল

অন্যান্য উচ্চ ফাইবারযুক্ত ফলের তুলনায় আম সহজভাবে হজম করা যায়। এটি নরম, হাইড্রেটিং এবং হজম করা সহজ। যারা উচ্চ ফাইবারযুক্ত খাবার গ্রহণ করেন তাদের জন্য আম উপযুক্ত একটি ফল। টেক্সাস এএন্ডএম বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে যে, প্রতিদিন আম খেলে তা কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকরভাবে সাহায্য করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আম খাওয়া কি হজমের জন্য ভালো?

আপডেট সময় : ০২:৫৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫