ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকেই ‘ট্রাম্প কার্ড’ ভাবছেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / 112
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘শক্তিশালী’ বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আশা প্রকাশ করে জেলেনস্কি বলেছেন, ট্রাম্প রাশিয়াকে শান্তি আলোচনায় বসতে বাধ্য করতে এবং ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটাতে পারবেন।

মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে তিন ঘণ্টার আলাপচারিতায় জেলেনস্কি বলেন, ইউরোপীয় দেশগুলোর সমর্থনে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের পথ উন্মুক্ত করে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ট্রাম্প।

নববর্ষ উপলক্ষে কিয়েভে দেওয়া সাক্ষাৎকারটি অনুবাদ করে প্রকাশ করা হয়েছে। এতে জেলেনস্কি বলেছেন, ‘ট্রাম্প ও আমি একটি চুক্তিতে আসব এবং…ইউরোপের সঙ্গে একত্রে শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা দেব। এরপর আমরা রুশদের সঙ্গে কথা বলতে পারি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকেই ‘ট্রাম্প কার্ড’ ভাবছেন জেলেনস্কি

আপডেট সময় : ০৭:০০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫