ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

ভর্তি পরীক্ষার্থীদের পাশে গণছাত্রসংসদ, কুড়িগ্রামে ব্যতিক্রমধর্মী সেবা কার্যক্রম

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 350
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনার্স প্রথম বর্ষ (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজে ব্যতিক্রমধর্মী সেবা কার্যক্রম চালিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, কুড়িগ্রাম জেলা শাখা।

শনিবার (১ জুন) পরীক্ষার্থীদের সহায়তা, দিকনির্দেশনা ও উৎসাহ দিতে কলেজ ক্যাম্পাসে তথ্য সেবা কেন্দ্র স্থাপন করে সংগঠনটি। সেবা কেন্দ্রটিতে পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে সরবরাহ করা হয় কলম, পরীক্ষার কক্ষের তালিকা, নির্দিষ্ট কক্ষ খুঁজে পেতে সহায়ক নির্দেশনা এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা। পরীক্ষার্থীদের মানসিক সাহস জোগাতে স্বেচ্ছাসেবকরা সবসময় পাশে ছিলেন।

এই মানবিক উদ্যোগে নেতৃত্ব দেন—

  • মো: আপেল মাহমুদ

  • জাহিদ হাসান (যুগ্ম আহ্বায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন)

  • ইমরান আহমেদ (আহ্বায়ক, কুড়িগ্রাম সদর উপজেলা)

  • মুহি (সদস্য সচিব, কুড়িগ্রাম সদর উপজেলা)

  • আশিক (মূখ্য সংগঠক, কুড়িগ্রাম সদর উপজেলা)

এ বিষয়ে অন্যতম সংগঠক মো: আপেল মাহমুদ বলেন,
“শিক্ষার্থীরা যেন কোনো ধরণের ভোগান্তিতে না পড়ে, সেই চিন্তা থেকেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী নিরাপদ ও সহায়ক পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করুক।”

তথ্য সেবা কেন্দ্র থেকে সহায়তা পাওয়া একজন পরীক্ষার্থী সাদিয়া ইসলাম জানান,
“আমি বাইরের উপজেলা থেকে এসেছি। কোথায় পরীক্ষা হবে, কিছুই বুঝতে পারছিলাম না। এই কেন্দ্র থেকে সহযোগিতা পেয়ে অনেক উপকার পেয়েছি।”

স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকসহ সাধারণ মানুষ এই ছাত্রবান্ধব ও মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি রইল তাদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভর্তি পরীক্ষার্থীদের পাশে গণছাত্রসংসদ, কুড়িগ্রামে ব্যতিক্রমধর্মী সেবা কার্যক্রম

আপডেট সময় : ০৫:৪৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫