মা হারালেন কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সভাপতি হাজী আনোয়ার হোসেন ।
- আপডেট সময় : ০৫:৫০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / 251
কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সভাপতি হাজী আনোয়ার হোসেনের মা সাফিয়া বেগম (১০০) আর নেই। বুধবার (২৮ মে) রাত সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমা সাফিয়া বেগম কেরানীগঞ্জের দক্ষিণ কদমতলী গোল চত্বর এলাকার হারিদিয়া কমপ্লেক্স ভবনে ছেলে হাজী আনোয়ার হোসেনের সঙ্গে বসবাস করতেন।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে ৫ সন্তানের জননী এই মহিয়সী নারী রেখে গেছেন দুই পুত্র, এক কন্যা, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১টায় কালীগঞ্জের জেলা পরিষদ মার্কেট মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এসময় মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ ও সমবেদনা জানান ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও মরহুমার স্মরণে তাঁর মুন্সীগঞ্জের গাউদিয়া ইউনিয়নের গ্রামের বাড়ি হারিদিয়া এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
























