ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

মিরপুর থানা কৃষক দল কর্তৃক জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

ফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৫১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 388
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এবং স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে মিরপুর থানা কৃষকদল।

গত শুক্রবার রাজধানী মিরপুরের আমান হাউজিং এলাকায় মিরপুর থানা কৃষক দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে শতাধিক অসহায়দের মাঝে খাবার বিতরণ ও দোয়া এবং মাহফিলের মাধ্যমে শাহাদাৎ বার্ষিকী পালিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মিরপুর থানা কৃষক দলের আহ্বায়ক মোঃ শহীদ বলেন – প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রে বিশ্বাসী একজন উদার মনের মানুষ। তিনি তার রাজনৈতিক জীবন মানুষের সেবার মাধ্যমে কাটিয়েছেন। যদি বিপদগামী দুষ্কৃতিকারীরা জিয়াউর রহমানকে হত্যা না করতেন তাহলে বাংলাদেশকে তিনি উন্নতির শীর্ষে নিয়ে যেতেন।তার এই শাহাদাৎ বার্ষিকীতে আমরা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা গভীরভাবে শোক প্রকাশ করছি।

এ সময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন কামাল, ঢাকা মহানগর উত্তর কৃষকদলের যুগ্ন আহবায়ক ভিপি মোখলেছ,মিরপুর থানা কৃষকদলের যুগ্ন আহবায়ক পারভেজ গাজী,৭ নং ওয়ার্ড কৃষকদলের আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম, সদস্য সচিব মোঃ হারুন সহ কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য,১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মিরপুর থানা কৃষক দল কর্তৃক জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

আপডেট সময় : ০৫:৫১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫