“ছাত্র রাজনীতি থেকে জননেতৃত্বে—রোকনুজ্জামান সরকারের সংগ্রামী অভিযাত্রা”
- আপডেট সময় : ০৫:০৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / 234
রোকন জনপ্রিয় জননেতা কারন সে ময়মনসিংহ জিলা স্কুলের ছাত্র থাকা অবস্থায় স্বৈরাচার এরশাদ বিরোধী ছাত্র আন্দোলন সংগ্রামের কর্মসূচিতে অংশগ্রহনের মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে সম্পৃক্ত হয়। স্কুল জীবন শেষে সরকারী কমার্শিয়াল কলেজ ছাত্র সংসদে ছাত্র-ছাত্রীদের ভোটে প্রথমে জিএস ও পরেরবার ভিপি নির্বাচিত হয়ে সাধারন ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হয়ে উঠে। কলেজ ক্যাম্পাসে জনপ্রিয় হওয়ায় তৎকালীন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ শহীদ জিয়া’র আদর্শের সৈনিক রোকনকে কোতোয়ালি থানা ছাত্রদলের আহ্বায়কের দায়িত্ব প্রদান করে। অক্লান্ত পরিশ্রম,মেধা, সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে কোতোয়ালী থানা ছাত্রদলকে তৃনমুল থেকে শক্তিশালী ও গতিশীল করে রোকন। এরপরে দলীয় হাইকমান্ড তার যোগ্য নেতৃত্বে আস্থা রেখে তাকে পর্য্যায়ক্রমে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, সাধারন সম্পাদক ও সভাপতি র গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করে। ছাত্রদলের অর্পিত দায়িত্ব সফলতার সহিত পালন করায় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি’র দায়িত্ব প্রদান করা হয়। রোকন সফলভাবে যুবদলের সভাপতির দায়িত্ব পালন করে। উল্লেখ্য ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের দায়েরকৃত মিথ্যা, হয়রানীমুলক বহু মামলায় বারবার কারানির্যাতিত হয়েছেন। ফ্যাসিষ্ট সরকারের অনেক মিথ্যা মামলা, কারানির্যাতন, রাষ্ট্রযন্ত্রের বিভিন্নরকম হুমকি- অদম্য সাহসী বিপ্লবী, রোকনকে দমিয়ে রাখতে পারে নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আহ্বানে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে অগ্রসেনার দায়িত্ব পালন করেছেন রোকন। তার বিপ্লবী বক্তব্য ও শ্লোগানে নেতাকর্মীরা সর্বদা উজ্জীবিত হয়েছেন। রাজপথের আন্দোলন সংগ্রাম ছাড়াও সাধারন জনগণের অধিকার আদায়ে সার্বক্ষণিক সমাজ সেবামূলক ও ক্রীড়াঙ্গনে কাজ করছেন। তার বর্নাঢ্য রাজনৈতিক কার্যক্রমকে মুল্যায়ন করে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিবের দায়িত্ব প্রদান করেছেন। গুরুত্বপূর্ণ এই দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে রোকন আরো বেশী দায়িত্বশীলতার সাথে দলকে সুশৃঙ্খল, শক্তিশালী ও গতিশীল করার জন্য দিনরাত পরিশ্রম করছেন। সঠিক সময়ে সুদক্ষভাবে কাজ সম্পাদনা, তৃনমুলের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ, নেতা কর্মীদের সুখ, দুঃখে পাশে থেকে কর্মের মাধ্যমে রোকন জনপ্রিয় হয়েছেন। অবহেলিত ময়মনসিংহ সদরের সার্বিক উন্নয়ন ও বঞ্চিত জনগনের অধিকার আদায়ের জন্য রাজপথের পরীক্ষিত নেতা, সদরের সন্তান- রোকনুজ্জামান সরকার রোকনের উপর আস্থা রেখেছে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগন। রোকনের বলিষ্ঠ নেতৃত্বে আগামী দিনের ময়মনসিংহ হবে, আধুনিকতার আইকন… ছাত্রনেতা-যুবনেতা-জনপ্রিয় জননেতা রোকনুজ্জামান সরকার রোকনের জন্য সর্বাঙ্গীণ শুভ কামনা রইলো…. রিয়াজুল কবির মোঃ মামুন সভাপতি (ভারপ্রাপ্ত) ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল।



















