ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

‘ভারতের টেলিভিশন আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / 257
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনায় তৈরি হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন উত্তেজনা। এমন পরিস্থিতিতে দেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এমন আবহে ভারতীয় চ্যানেল দেশে সম্পূর্ণ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা।

গত সোমবার (৫ জানুয়ারি) সোহেল রানা তার ভেরিফায়েড ফেসবুক আইডি (Md MAsud PArvez) থেকে লেখেন, আমাদের টেলিভিশন যতক্ষণ ভারতে প্রচার করতে না পারবে ততক্ষণ ভারতের টেলিভিশন ও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।

পরে অপর একটি পোস্টে ভারতীয় কনটেন্টের সমালোচনা করে সোহেল রানা লেখেন, ভারতীয় টেলিভিশনের বউ শাশুড়ি ঝগড়া মার্কা নাটক আমাদের সামাজিক বন্ধন কে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে।

আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে বাদ পড়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। এ ঘটনায় উত্তাল দুই দেশেরই ক্রিকেট অঙ্গন। ক্ষুব্ধ বাংলাদেশিরা। তারকা অঙ্গনও এর ব্যতিক্রম নয়। এর আগে চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর এ ঘটনায় ভারতকে সরাসরি ধিক্কার জানান। সেই ধারাবাহিকতায় এবার দেশের সংস্কৃতি ও সামাজিক প্রেক্ষাপট রক্ষায় ভারতীয় চ্যানেল বন্ধের দাবি তুললেন সোহেল রানা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘ভারতের টেলিভিশন আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে’

আপডেট সময় : ০৩:৪২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬