ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

১৩০০ কোটির ‘বারাণসী’ মুক্তির তারিখ জানা গেল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 256
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবশেষে অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। দক্ষিণ ভারতের জনপ্রিয় নির্মাতা এস এস রাজামৌলির নতুন বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’র মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে সিনেমার একটি নতুন পোস্টার শেয়ার করেন রাজামৌলি; যা নিয়ে বর্তমানে দর্শকদের মাঝে বেশ উত্তেজনা দেখা গেছে।

সিনেমার পোস্টারে দেখা যায়, পৃথিবীর বুকে বিশাল সব পাথর আছড়ে পড়ছে। পোস্টারের ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘৭ এপ্রিল, ২০২৭… #VARANASI’। অর্থাৎ ২০২৭ সালের ৭ এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিগ বাজেটের এই সিনেমাটি। জানা গেছে, সিনেমাটি মূলত একটি ‘গ্লোবাল ট্রটার’ বা বিশ্বভ্রমণ ভিত্তিক অ্যাডভেঞ্চার ঘরানার গল্প হবে।

তারকা বহুল কাস্টিং সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দক্ষিণের সুপারস্টার মহেশ বাবু। তার বিপরীতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। সিনেমায় মহেশ বাবুর চরিত্রের নাম ‘রুদ্র’ এবং প্রিয়াঙ্কা অভিনয় করবেন ‘মন্দাকিনী’ চরিত্রে। এছাড়া খলনায়ক ‘কুম্ভ’ চরিত্রে দেখা যাবে মালয়ালম তারকা পৃথ্বীরাজ সুকুমারনকে। নির্মাতারা ইতোমধ্যেই তাদের লুক প্রকাশ করেছেন।

বাজেটের দিক থেকে ভারতের সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক তৈরি করতে যাচ্ছে ‘বারাণসী’। সিনেমাটি নির্মাণে খরচ হচ্ছে প্রায় ১ হাজার ৩০০ কোটি রুপি (১৫ কোটি মার্কিন ডলারেরও বেশি)। এটি রাজামৌলির আগের ব্লকবাস্টার ‘বাহুবলী টু’ বা ‘আরআরআর’-এর বাজেটকেও ছাড়িয়ে গেছে। ভিএফএক্স নির্ভর এই সিনেমায় পৌরাণিক নানা উপাদানের সংমিশ্রণ থাকবে।

ইতোমধ্যেই ‘বারাণসী’ ছবির টিজার প্রকাশ্যে এসেছে। ৩ মিনিট ৪০ সেকেন্ডের টিজারটিতে ৫১২ খ্রিস্টাব্দের বারাণসীর ছবি তুলে ধরা হয়েছে। এরপর একটি গ্রহাণু পৃথিবীতে আঘাত হানে। এরপর, অ্যান্টার্কটিকা, তারপর আফ্রিকার জঙ্গল দেখানো হয়। এই দৃশ্যের পর, গল্পটি লঙ্কা নগরীতে চলে যায়, যেখানে হনুমান এবং ভগবান রামের বানরবাহিনী রাবণের সঙ্গে যুদ্ধ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১৩০০ কোটির ‘বারাণসী’ মুক্তির তারিখ জানা গেল

আপডেট সময় : ০২:৪৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬