ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ে তারুণ্য উৎসব সম্পন্ন

মীরসরাই প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / 162
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগান নিয়ে বর্ণাঢ্য আয়োজনে আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) স্কুল প্রাঙ্গণে ১৪টি পিঠাপুলি ও চিত্রকলা ষ্টল মেলার সৌন্দর্য্যকে সমৃদ্ধময় করে তুলে। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী পিঠাপুলির স্বাদ এবং ঐতিহ্য, নতুন প্রজন্মের কাছে ফুটে উঠে। বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলা সংস্কৃতির এই ঐতিহ্যবাহী আয়োজন এক মিলনমেলায় পরিণত হয়।

বিদ্যালয়ের দাতা সদস্য নজিবুর রহমানের সভাপতিত্বে সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মীরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির খান। এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরসরাই কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফী। এই সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি রেজাউল করিম, সদস্য জিয়াউর রহমান। বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চানালয়ে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান (স্বপন), সহকারী শিক্ষিকা বিন্দা রানী বণিক, সহকারি শিক্ষক ফারুক হোসেন প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, জনপ্রতিনিধি সহ গণমান্যব্যক্তিবর্গ এই উৎসবে অংশ নেন। এসময় শিক্ষকরা বলেন, “পিঠা উৎসব আমাদের শেকড়ের সঙ্গে সম্পর্কিত। আমাদের লক্ষ্য তরুণ প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা। তারুণ্যের পিঠা উৎসব এই প্রচেষ্টারই একটি উদাহরণ। এরকম আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি করবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ে তারুণ্য উৎসব সম্পন্ন

আপডেট সময় : ০৩:২৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫