ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে জটিলতায় চিকিৎসা না পেয়ে নবজাতকের মৃত্যু, কিশোরগঞ্জে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 142
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধার কারণে সময়মতো চিকিৎসা না পেয়ে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, মাত্র ৫০০ টাকার ভাড়া নিয়ে বিরোধের কারণে প্রায় এক ঘণ্টা বিলম্ব হওয়ায় শিশুটিকে দ্রুত ময়মনসিংহে নেওয়া সম্ভব হয়নি।

শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। শনিবার সকালে খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল এলাকায় স্বজনদের কান্না ও বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে।

নিহত নবজাতক কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের মীরপাড়া গ্রামের বাসিন্দা মো. রোহানের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে কিশোরগঞ্জ শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। জন্মের পরপরই শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত সমস্যায় আক্রান্ত হলে তাকে দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টার দিকে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহে রেফার করেন।

এরপর পরিবারের সদস্যরা হাসপাতালের গেটে গিয়ে অ্যাম্বুলেন্স খোঁজেন। সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের সঙ্গে যোগাযোগ করলে তারা ময়মনসিংহ যাওয়ার জন্য ৪ হাজার ৫০০ টাকা ভাড়া দাবি করেন।

স্বজনদের অভিযোগ, সরকারি নির্ধারিত ভাড়া ১ হাজার ৬০০ টাকা হলেও তারা প্রথমে ৩ হাজার ৫০০ টাকা, পরে ৪ হাজার টাকা দিতে রাজি হন। কিন্তু চালকরা তা প্রত্যাখ্যান করেন এবং সিন্ডিকেটভুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো অ্যাম্বুলেন্স ব্যবহার করতে দেননি। ভাড়া নিয়ে দীর্ঘ সময় তর্ক-বিতর্ক চলতে থাকায় চিকিৎসায় বিলম্ব ঘটে এবং রাত ৩টার দিকে নবজাতকটির মৃত্যু হয়।

নিহত শিশুর নানী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “অনেক অনুরোধ করেছি, কিন্তু কেউ নিতে রাজি হয়নি। সিন্ডিকেটের জন্যই আমার নাতির মৃত্যু হয়েছে।”

শিশুটির দাদা জুয়েল মিয়া বলেন, “ভাড়া নিয়ে কথা বলতে বলতেই আমার নাতি মারা যায়। কেউ তাকে নিতে রাজি হয়নি।”

শিশুটির বাবা মো. রোহান বলেন, “হাসপাতালের এত কাছ থেকেও যদি এমন অবস্থা হয়, তাহলে দূরের রোগীদের কী হবে? আমি এই ঘটনার বিচার চাই।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালকে কেন্দ্র করে একটি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যারা বাইরের অ্যাম্বুলেন্স প্রবেশে বাধা দেয় এবং রোগীদের জোরপূর্বক নিজেদের গাড়ি ব্যবহার করতে বাধ্য করে। সরকারি ভাড়ার তুলনায় বেসরকারি অ্যাম্বুলেন্সে দুই থেকে তিন গুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে।

অভিযুক্ত চালকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, “বিষয়টি আগে জানতাম না। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. অভিজিত শর্মা জানান, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্বজন ও স্থানীয়রা সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি হাসপাতাল এলাকায় সক্রিয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে জটিলতায় চিকিৎসা না পেয়ে নবজাতকের মৃত্যু, কিশোরগঞ্জে বিক্ষোভ

আপডেট সময় : ০২:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬