ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি আয় ৩০০০ কোটি ছাড়াল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 173
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিচালক আদিত্য ধরের হাত ধরে রূপালি পর্দায় তৈরি হলো অনন্য এক ইতিহাস। তার পরিচালিত ‘ধুরন্ধর ২’ ছবিটির জয়জয়কারের মধ্য দিয়ে এই ফ্র্যাঞ্চাইজিটি গড়েছে এক অনন্য বিশ্বরেকর্ড। ‘ধুরন্ধর’ ও ‘ধুরন্ধর ২’ এই দুই ছবির সম্মিলিত বিশ্বব্যাপী আয় এখন ৩০০০ কোটি টাকার মাইলফলক ছাড়িয়ে গেছে।

এর মাধ্যমে প্রথম কোনো ভারতীয় চলচ্চিত্র সিরিজ হিসেবে এই অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছাল। জিও স্টুডিওস এবং বি৬২ স্টুডিওস-এর ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন জ্যোতি দেশপান্ডে, আদিত্য ধর এবং লোকেশ ধর। প্রথম কিস্তির আকাশচুম্বী সাফল্যের রেশ ধরে এবার দ্বিতীয় কিস্তিটিও বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে।

২০২৫ সালের ৫ ডিসেম্বর যখন ‘ধুরন্ধর’ মুক্তি পায়, তখন বাণিজ্য মহলে এটি নিয়ে যথেষ্ট সংশয় ছিল। তবে মুক্তির পরপরই দর্শকদের অভূতপূর্ব সাড়া এবং আলোচনা-বিতর্কের ঝড়ে ছবিটি বক্স অফিসে অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়।

স্পাই অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি হিন্দি বক্স অফিসে ৮৪০ কোটি টাকার নেট (১০০০ কোটির বেশি গ্রস) আয় করে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের খেতাব জেতে। সব মিলিয়ে বিশ্বব্যাপী ১৩০০ কোটি টাকার বেশি আয় করে ভারতের সর্বকালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের মর্যাদা পায় ছবিটি।

প্রথম ছবির রেশ কাটতে না কাটতেই মাত্র চার মাসের ব্যবধানে মুক্তি পায় ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। রণবীর সিং অভিনীত এই অ্যাকশন প্যাকড সিক্যুয়েলটি পূর্বের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। ছবিটি বিশ্বব্যাপী ইতোমধ্যেই ১৭০০ কোটি টাকার বেশি আয় করেছে। এটি ভারতের বক্স অফিসে একক ভাষায় ১০০০ কোটি নেট আয়কারী সিনেমা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি আয় ৩০০০ কোটি ছাড়াল

আপডেট সময় : ০৮:২১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬