ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারাকান্দায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ​ময়মনসিংহে আইনশৃঙ্খলা বাহিনীর বড় সাফল্য: একদিনে মাদক, চোরাচালান পণ্য ও চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার ময়মনসিংহের ধোবাউড়ায় ৫৪৯ বোতল মদসহ তিনজন আটক ময়মনসিংহে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য গ্রেফতার অযথা বাইকের হর্ন ও শব্দদূষণ রোধে ময়মনসিংহে মানববন্ধন শেরেবাংলা নগরে সাংবাদিকের ব্যাগ ছিনতাই, মোবাইল-ব্যাংক কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়াছেন বাজেট ২০২৬-২৭ নিত্য পণ্যে কর ছাড়, অস্ত্র ও বিলাসী গাড়িতে বাড়তি কর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় প্রাণ গেল ময়মনসিংহের যুবক রহিমের, লাশ ফেরাতে সরকারের কাছে আকুতি পরিবারের ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, গ্রামবাসীর প্রচেষ্টায় নিয়ন্ত্রণে হালুয়াঘাটে পাহাড়ি ঢল ও বৃষ্টিতে শতাধিক হেক্টর ফসল তলিয়ে ক্ষতি চরম দুশ্চিন্তায় কৃষক, যোগাযোগ ব্যবস্থাও ঝুঁকিতে

পদত্যাগ করব না, আমাকে বরখাস্ত করুক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 24
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবে না বলে আবারও জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার (৬ মে) নিজ দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখানে তিনি বলেন, “আমি পদত্যাগ করব না। আমাকে বরখাস্ত করা হোক। আমি চাই এ দিনটি কালো দিন হোক।”

গত ২৯ এপ্রিল নির্বাচনের পর থেকে বিজেপি যে সহিংসতা করেছে সেগুলোর বিচারের জন্য আদালতের দারস্থ হওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

গত ৪ মে ফলাফল প্রকাশের পরই মমতা জানান তিনি পদত্যাগ করবেন না। তার দাবি, বিজেপি নির্বাচনে কারচুপি করে জিতেছে।

সাধারণত নির্বাচনের পর মুখ্যমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেন। এরপর যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় তারা সরকার গঠন করে এবং ওই দলের প্রধান মুখ্যমন্ত্রী হন। কিন্তু মমতা পদত্যাগ না করায় সাংবিধানিক সমস্যা তৈরি হয়েছে। এখন তাকে হয় তাকে বরখাস্ত করা হবে। নয়ত রাষ্ট্রপতির শাসন জারি করা হবে।

এদিকে বিধানসভা নির্বাচন শেষে সেখানে ব্যাপক সহিংসতা শুরু করে বিজেপির সমর্থকরা। তারা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বাড়িঘর ও অফিসে আগুন দিয়েছে। কলকাতার নিউমার্কেট এলাকায় গিয়ে কয়েকটি মাংসের দোকানেও হামলা চালিয়েছে। নির্বাচন পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।

তবে পশ্চিমবঙ্গ বিজেপি এক বিবৃতিতে দাবি করেছে, তাদের নেতাকর্মীরা কোনো ধরনের সহিংসতার সঙ্গে জড়িত নয়। দলটি বলেছে, তৃণমূলের কর্মীরা বিজেপি সেজে এসব হামলা করছে।

বিবৃতিতে তারা বলেছে, “আমাদের নজরে এসেছে যে, তৃণমূলের তথাকথিত ‘গুন্ডাবাহিনী’র সদস্যরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে বিজেপি কর্মীর ছদ্মবেশ ধারণের চেষ্টা করছে।”

“আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, বিজেপি এই ধরনের প্রতারণা সহ্য করবে না। ছদ্মবেশ ধারণ, ভয়ভীতি প্রদর্শন বা আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। যারা এসবে জড়াবে তাদের কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে। এই সব অপরাধী চক্রের বিরুদ্ধে আইনের পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে।”

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পদত্যাগ করব না, আমাকে বরখাস্ত করুক

আপডেট সময় : ১০:২৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬