ঢাকা ১২:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

হালের প্রতিভাবান ও জনপ্রিয় ঢোলবাদক পলাশ শেখ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৯:২১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 384
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন রিপোর্টঃ
ঢোলবাদক হিসেবে ইতিমধ্যে দেশ ও দেশের বাইরের মানুষের মন জয় করেছেন ঢোল বাদক পলাশ শেখ। দেশের বিভিন্ন জেলায় গুণী শিল্পীদের সাথে প্রায় এক যুগের ও বেশি সময় থেকে তিনি ঢোল বাজাচ্ছেন প্রতিভাবান এই মানুষটি।

এছাড়া টেলিভিশন লাইভ প্রোগ্রাম সহ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও নিয়মিত কাজ করে যাচ্ছেন পলাশ শেখ।

ঢোলবাদক পলাশ শেখের জন্ম রাজধানী ঢাকার মিরপুরে, তার গানের প্রথম হাতেখড়ি হয় ওস্তাদ মোঃ শাহিন হোসেনের হাত ধরে। পরবর্তীতে প্রখ্যাত ঢোল বাদক নয়ন মিয়ার কাছে হাতেখড়ি নেন তিনি।

মাত্র ১৪ বছর বয়স থেকে স্টেজ শোতে গানের সাথে সম্পৃক্ত হন তিনি। এবং দেশের গন্ডি পেরিয়ে ভারত সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় মিউজিশিয়ান হিসেবে কাজ করেছেন তিনি।

পলাশ শেখ স্টেজে বাজিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী চন্দনা মজুমদার,কিরন চন্দ্র রায়,আশরাফ বাবু,খায়রুল ওয়াসী,শামসুল হক চিশতি, শাহিন হোসেন,লাবন্য আক্তার,শিরিন সুলতানা সহ আরো অনেক কন্ঠশিল্পীদের সাথে।

এছাড়া দেশের বিভিন্ন টেলিভিশনে তিনি নিয়মিত মিউজিশিয়ানস হিসাবে কাজ করছেন।

তিনি লোকগান,ফোক,জারী,সুফিয়ানা গানে নিয়মিত বাজিয়ে থাকেন। এছাড়া নিয়মিত মাটির গান ব্যান্ডের সাথে ও ঢোল বাজিয়ে থাকেন।

জানতে চাইলে পলাশ শেখ বলেন,
আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমি একজন জনপ্রিয় ঢোল বাদক হবো।
সেই স্বপ্নের সাথে পাল্লা দিয়ে আমার বেড়ে ওঠা।

তিনি আরো বলেন, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার ওস্তাদের প্রতি যারা আমাকে সংগীতে হাতেখড়ি দিয়েছেন। যতদিন বেঁচে আছি সংগীতের সাথে থাকতে চাই। এবং দেশ বিদেশে বাংলা গানের সাথে ঢোল বাজিয়ে যেতে চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হালের প্রতিভাবান ও জনপ্রিয় ঢোলবাদক পলাশ শেখ

আপডেট সময় : ০৪:৫৯:২১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬