ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আইপিএল অনেকটা সিনেমার মতো, পিএসএল আসল ক্রিকেট’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 62
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত-পাকিস্তানের বৈরিতার প্রভাব থেকে বের হতে পারেনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। সম্প্রতি পিএসএল থেকে ব্লেসিং মুজারাবানি, দাসুন শানাকা, স্পেন্সার জনসন ও করবিন বশের মতো তারকারা আইপিএলে যোগ দিয়েছেন। প্রায় একই সময়ে দুটি টুর্নামেন্ট হয়ে থাকে। এমন পরিস্থিতিতে জনপ্রিয়তা, ব্র্যান্ড ভ্যালু ও পারিশ্রমিক বেশি হওয়ার কারণেই পিএসএল ছেড়ে আইপিএলকে বেছে নিয়েছেন তাদের কেউ কেউ। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে একাধিক দলের হয়ে খেলা রাইলি রুসো এবার খেলছেন পাকিস্তানে। দুই লিগের তুলনাও করেছেন তিনি।

আইপিএল ও পিএসএলের তুলনা করতে গিয়ে দক্ষিণ আফ্রিকান ব্যাটার বলেছেন, দুই লিগেই সুবিধা-অসুবিধা আছে। তার মতে, আইপিএল অনেক লম্বা টুর্নামেন্ট এবং বলিউডের সংশ্লিষ্টতা থাকায় বিনোদন বেশি অগ্রাধিকার পায়। এটি অনেকটা সিনেমার মতো। তার দাবি, পিএসএল ছোট টুর্নামেন্ট হলেও তাতে মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি।

পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটর্সের জার্সিতে গতকাল (শুক্রবার) রাওয়ালপিন্ডিজের বিপক্ষে ৫৩ রানের ইনিংস খেলেন রুসো। পাঁচ ম্যাচে দ্বিতীয় জয়ে ম্যাচসেরা ইনিংস খেলার পর তিনি সাইডলাইনে বললেন, ‘উভয় লিগেই সুবিধা-অসুবিধা আছে। আইপিএল অনেক লম্বা টুর্নামেন্ট, পিএসএল ছোট হলেও তাদের প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি তীব্র। আইপিএলে অবশ্যই পুরো বলিউডের সমর্থন আছে, তাই এটি অনেক বেশি সিনেমার মতো, আর পিএসএলে আসল ক্রিকেট হয়।’

এর আগে অ্যাডাম জাম্পা জানান কেন তিনি আইপিএল ছেড়ে পিএসএল বেছে নিয়েছেন। করাচি কিংসের এই অস্ট্রেলিয়ান তারকা জানান, তিনি আইপিএল পারিশ্রমিক নিয়ে সন্তুষ্ট নন। তাছাড়া দুই মাসের এই টুর্নামেন্টে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে নিজেকে মেলে ধরার সুযোগ তেমন একটা পান না।

রুসোর আইপিএল শুরু হয়েছিল ২০১১ সালে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রাথমিকভাবে দলে নিলেও ওই মৌসুমে খেলতে পারেননি। অভিষেক হতে অপেক্ষা করতে হয়েছিল ২০১৪ সাল পর্যন্ত। দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মতো দলে চুক্তি করেছিলেন তিনি। কিন্তু বিদেশিদের তীব্র প্রতিযোগিতার কারণে দীর্ঘমেয়াদে জায়গা ধরে রাখতে পারেননি। ২২ আইপিএল ম্যাচে ২৩.৬৫ গড়ে ৪৭৩ রান তার। সেরা ব্যক্তিগত ইনিংস ৮২ রানের।

২০২৪ সালে পাঞ্জাব রুসোকে ৮ কোটি রুপিতে কিনেছিল। পরের মৌসুমের আগে তারা তাকে ছেড়ে দেয়। গত বছরের মেগা অকশানে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি, কিন্তু কোনো দল তাকে কেনেনি। ২০২২ সালে মুলতান সুলতান্সের হয়ে খেলার সময়েও রুসো বলেছিলেন, পিএসএল বিশ্বের সেরা লিগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘আইপিএল অনেকটা সিনেমার মতো, পিএসএল আসল ক্রিকেট’

আপডেট সময় : ১১:৪৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬