ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় অনুষ্ঠিত হলো দ্য গ্র্যান্ড মাওলিদ ২০২৬ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার *রাজধানীর জুরাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার: পুলিশের লুন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উদ্ধার।* রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ‘গুম ফেরত’ পলাশকে চান এলাকাবাসী *মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* রেজুখাল বিজিবি চেকপোস্টে নারীর কাছ থেকে ৫,২০০ ইয়াবা উদ্ধার, আটক ১ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামপুর খানকায়ে চিশতীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা

আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 89
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত আগামী এক বছর আমরা নজরুল বর্ষ ঘোষণা করতে চাই। শুধু ঘোষণাই নয়, নতুন প্রজন্মের কাছে কাজী নজরুল ইসলামকে আরও ব্যাপকভাবে তুলে ধরতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটি জেলায় আগামী এক বছর বিভিন্ন ধরনের নজরুলবিষয়ক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হবে। যাতে তরুণরা বিদ্রোহী কবিকে আরও ভালোভাবে জানতে ও বুঝতে পারে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। নতুন প্রজন্ম যেন তার আদর্শ, সাহিত্য ও সংগ্রামী চেতনা সম্পর্কে জানতে পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর আগে বিকেলে ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে এ উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশেও বক্তব্য দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৮:২৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬