ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় অনুষ্ঠিত হলো দ্য গ্র্যান্ড মাওলিদ ২০২৬ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার *রাজধানীর জুরাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার: পুলিশের লুন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উদ্ধার।* রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ‘গুম ফেরত’ পলাশকে চান এলাকাবাসী *মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* রেজুখাল বিজিবি চেকপোস্টে নারীর কাছ থেকে ৫,২০০ ইয়াবা উদ্ধার, আটক ১ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামপুর খানকায়ে চিশতীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা

আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / 89
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরে আট বছরের এক শিশুকে নাস্তা খাওয়ানোর লোভ দেখিয়ে কলাবাগানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবদুল হাকিম (৫০) নামের একজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তি হাজিরহাট থানাধীন রণচণ্ডী মন্ডলপাড়া গ্রামের মৃত সুজা মিয়ার ছেলে।

বুধবার (২৭ মে) সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, আজ (বুধবার) দুপুরে আট বছরের এক কন্যাশিশুকে নাস্তা খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি কলাবাগানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত আবদুল হাকিম। ঘটনাটি ওই গ্রামের এক যুবক দেখলে সঙ্গে সঙ্গে চিৎকার করে লোকজন জড়ো করে। পরে স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করেন এবং আবদুল হাকিমকে আটক করে পুলিশে খবর দেন।

হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

ঘটনার শিকার শিশুটির পরিবার যাতে দ্রুত বিচার পায়, সে জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

আপডেট সময় : ০৪:২৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬