ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় অনুষ্ঠিত হলো দ্য গ্র্যান্ড মাওলিদ ২০২৬ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার *রাজধানীর জুরাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার: পুলিশের লুন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উদ্ধার।* রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ‘গুম ফেরত’ পলাশকে চান এলাকাবাসী *মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* রেজুখাল বিজিবি চেকপোস্টে নারীর কাছ থেকে ৫,২০০ ইয়াবা উদ্ধার, আটক ১ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামপুর খানকায়ে চিশতীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা

আমানত উত্তোলনের চাপে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 117
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট আস্থাহীনতায় গ্রাহকদের ব্যাপক আমানত প্রত্যাহারের মুখে তারল্য সংকটে পড়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ব্যাংকটিকে প্রাথমিকভাবে ২ হাজার ৫০০ কোটি টাকার সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সহায়তার মধ্যে ২ হাজার কোটি টাকা নগদ অর্থ এবং আন্তঃব্যাংক লেনদেনের গুরুত্বপূর্ণ মাধ্যম আরটিজিএস (রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট) কার্যক্রম সচল রাখতে আরও ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে।

ব্যাংকটির শীর্ষ নেতৃত্বে আকস্মিক পরিবর্তনের পর গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হলে গত এক সপ্তাহে প্রায় ৫ হাজার কোটি টাকা আমানত তুলে নেওয়া হয়। ফলে ইসলামী ব্যাংকের তারল্য ব্যবস্থাপনায় বড় ধরনের চাপ সৃষ্টি হয় এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) উল্লেখযোগ্যভাবে কমে যায়।

সূত্র জানায়, আগে ব্যাংকটির সিআরআর নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ছিল। তবে ধারাবাহিক আমানত উত্তোলনের কারণে তা প্রায় ৭ হাজার কোটি টাকা থেকে কমে বর্তমানে প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকায় নেমে এসেছে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা চেয়ে আবেদন করে ইসলামী ব্যাংক।

এদিকে, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম. জুবায়দুর রহমান পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, শেয়ারহোল্ডার ও একাংশ গ্রাহকের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে টানা বিক্ষোভ চলছে। আন্দোলনকারীরা নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে আপত্তি জানিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেছেন। দাবি পূরণ না হলে আগামী মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, ইসলামী ব্যাংকের কার্যক্রমে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক কোনো অবৈধ বা অনিয়মতান্ত্রিক হস্তক্ষেপ করেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তার বাস্তব ভিত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আমানত উত্তোলনের চাপে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ১০:১৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬