ঈদুল ফিতর উপলক্ষে মোঃ জিয়া উর রহমান (মিন্টু সরকার)-এর শুভেচ্ছা বার্তা
- আপডেট সময় : ০৬:১৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / 147
ময়মনসিংহ: মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মোঃ জিয়া উর রহমান (মিন্টু সরকার) সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই একতার বন্ধন। আসুন, আমরা সকলে মিলে এই পবিত্র দিনে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য স্থাপন করি। ঈদের দিনটি যেন আমাদের জীবনে আনন্দময় হয়ে ওঠে, এবং প্রতিটি দিন ঈদের দিনের মতো আনন্দময় হোক।”
মিন্টু সরকার দলিল লেখক, সদর সাব-রেজিস্ট্রি অফিস, ময়মনসিংহ-এর প্রতিষ্ঠাতা পরিচালক, হৃদয়বিয়া রেসিডেনশিয়াল মডেল মাদ্রাসা ও হৃদয়বিয়া ফাউন্ডেশন-এর কর্ণধার। এছাড়াও তিনি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন, ময়মনসিংহ বিভাগীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি আরো বলেন, “ঈদ আমাদের আত্মশুদ্ধি ও ধৈর্যের শিক্ষা দেয়। ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়। তাই আসুন, আমরা মানবতার কল্যাণে কাজ করি এবং ঈদের প্রকৃত শিক্ষা নিজের জীবনে ধারণ করি।”
ঈদুল ফিতর উপলক্ষে তিনি সকল শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও দেশবাসীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
























