ঢাকা ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ঈদগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খানকা কুশায়ীর পক্ষ থেকে নাতে রাসুল, মিলাদ, আলোচনা ও দোয়া ও মাহফিল অনুষ্ঠিত 

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 66
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ এশা রাজধানীর পুরান ঢাকার আজিমপুর স্টেট জনকল্যাণ সমিতির কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মাহফিলে বিভিন্ন দরবার ও খানকার পীর-মাশায়েখ, আলেম-ওলামা, মাওলানা, শিশু-কিশোরসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে হাফেজ সৈয়দ সাইদুর রহমান বলেন, মহানবী (সা.)-এর পৃথিবীতে আগমন মানবজাতির জন্য আল্লাহর মহান রহমত। তিনি সমগ্র মানবজাতিকে শান্তি, ন্যায়, মানবতা ও কল্যাণের শিক্ষা দিয়েছেন। তার জীবন থেকে হিংসা-বিদ্বেষ, অন্যায় ও বিভেদ পরিহার করে ভালোবাসা, ক্ষমা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের শিক্ষা নিতে হবে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

তিনি আরও বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে নবীপ্রেম প্রকাশ নয়, সত্য বলা, আমানত রক্ষা, মানুষের অধিকার নিশ্চিত করা, অসহায়ের পাশে দাঁড়ানো ও অন্যকে সম্মান করার মাধ্যমে মহানবী (সা.)-এর আদর্শ বাস্তব জীবনে প্রতিষ্ঠা করতে হবে। নতুন প্রজন্মকে তার জীবন ও কর্ম সম্পর্কে জানিয়ে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় তার সুন্নাহ ও আদর্শ অনুসরণের বিকল্প নেই।

মাহফিলে শিশু ও মাওলানারা নাতে রাসুল পরিবেশন করেন। পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও মহানবী (সা.)-এর জীবনাদর্শ নিয়ে আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহফিল

এ সময় আয়োজকদের পক্ষ থেকে প্রায় ১ হাজার ২০০ মানুষের খাবারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাক্কানী মঞ্জিলের পীর জাকির হোসেন সোবানী, ওয়ারি চিশতিয়া দরবারের পীর শামসুল হক চিশতী, বানিয়া নগরের পীর শাফায়েত উল্লাহ চিশতী, আন্তর্জাতিক বক্তা মাসুদ রিজভী, ঢাকা জার্নালিস্ট কাউন্সিল ডিজেসি এর সাধারণ সম্পাদক মো, মোস্তাফিজুর রহমান মোস্তাক, সৈয়দ মাহবুবুর রহমান কুতুব সহ বিভিন্ন দরবার ও খানকার পীর-মাশায়েখ ও ধর্মীয় ব্যক্তিরা।

বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, সততা, মানবিকতা, পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দুরুদ ও সালাম পেশ করে দেশ ও জাতির শান্তি, মানুষের কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খানকা কুশায়ীর পক্ষ থেকে নাতে রাসুল, মিলাদ, আলোচনা ও দোয়া ও মাহফিল অনুষ্ঠিত 

আপডেট সময় : ০১:৩৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬