ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

এক চার্জে ৩ দিন চলবে এই ফোন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 129
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের সুবিধা নিয়ে বাংলাদেশে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে রিয়েলমি। ‘রিয়েলমি সি১০০আই’ নামের এই ফোনে রয়েছে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। যা একবার চার্জে সর্বোচ্চ তিন দিন পর্যন্ত ব্যবহার করা যাবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

ফোনটিতে রয়েছে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি। প্রতিষ্ঠানটির দাবি, পূর্ণ চার্জে এটি টানা তিন দিন পর্যন্ত ব্যবহার করা সম্ভব। একই সঙ্গে এতে ৯৬.৪ ঘণ্টা পর্যন্ত গান শোনা এবং প্রায় ২১ ঘণ্টা ইউটিউব স্ট্রিমিং করা যাবে। গেমিংয়ের ক্ষেত্রেও দীর্ঘ সময় পারফরম্যান্স ধরে রাখার কথা বলছে রিয়েলমি। ১২০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লের কারণে টানা আট ঘণ্টা পর্যন্ত স্মুথ গেমিং অভিজ্ঞতা পাওয়া যাবে বলে দাবি করা হয়েছে।

বড় ব্যাটারি থাকলেও ফোনটির নকশা তুলনামূলক পাতলা। এর পুরুত্ব ৮ দশমিক ৩৮ মিলিমিটার এবং ওজন ২০৮ গ্রাম। রিয়েলমির ভাষ্য, এই সেগমেন্টে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনগুলোর মধ্যে এটি অন্যতম পাতলা ডিভাইস।

রিয়েলমি সি১০০আইয়ে রয়েছে ৬ দশমিক ৮ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট। যা স্ক্রলিং ও ভিডিও দেখার অভিজ্ঞতা আরও মসৃণ করবে। ফোনটির নকশায় ফ্ল্যাগশিপধাঁচের রাউন্ডেড কর্নারও রাখা হয়েছে।

শব্দের দিকেও বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। এতে রয়েছে ক্লিয়ার স্পিকার এবং ৩০০ শতাংশ পর্যন্ত আলট্রা ভলিউম সুবিধা। ফলে কল, ভিডিও দেখা কিংবা গেম খেলার সময় আরও জোরালো অডিও পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে সর্বোচ্চ ১২ জিবি পর্যন্ত ডাইনামিক র‍্যাম ব্যবহারের সুবিধা রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৬–নির্ভর রিয়েলমি ইউআইতে চলবে। দীর্ঘ সময় স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে ৪৮ মাসের ফ্লুয়েন্সি সাপোর্ট থাকার কথাও বলা হয়েছে।

দৈনন্দিন ব্যবহারে টেকসই করতে ফোনটিতে আর্মরশেল প্রোটেকশন এবং আইপি৬৪ মানের ধুলা ও পানিনিরোধী সুবিধা রাখা হয়েছে। এছাড়া ‘নেক্সট এআই’ ফিচারের মাধ্যমে স্মার্ট ইন্টারঅ্যাকশনের সুবিধাও পাওয়া যাবে।

ফোনটি ডন পার্পল ও ডাস্ক গ্রে – এই দুই রঙে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে এর ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছে ১৫ হাজার ৯৯৯ টাকা। আর ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ১৭ হাজার ৯৯৯ টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এক চার্জে ৩ দিন চলবে এই ফোন

আপডেট সময় : ০৮:৩২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬