এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার।
- আপডেট সময় : ০৯:০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 21
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। খুন, ডাকাতি, দমনপীড়ন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে এসআরবি‘র আভিযানিক তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায়, এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলায় ০২ আসামিকে গ্রেফতার করেছে।
অভিযান-১: হত্যা
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, নিহত সাদ্দাম হোসেন (৩৪) ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার আকুয়া উত্তরপাড়ার মৃত পাল্ল মিয়ার ছেলে। বাদী ও ধৃত আসামিসহ অন্যান্য আসামিগণ একই এলাকার বাসিন্দা ও প্রতিবেশী হওয়ায় তাদের মধ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছে। পূর্ব শত্রুতার জেরে গত ০৬ অক্টোবর ২০২৬খ্রি. বেলা অনুমান ১২:১৫ ঘটিকার সময় বাদীর ছেলে সাদ্দাম হোসেনকে ০৩নং আসামি নুরনাহার ডেকে কোতোয়ালী থানার আকুয়া উত্তরপাড়াস্থ ০১নং আসামি অন্তর মিয়ার বাসায় নিয়ে যায়। ভিকটিমকে ঘরের ভিতরে আটকে রেখে ধৃত আসামি রাব্বি হোসেন (৩২) সহ অন্যান্য আসামিগণ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত গুরুত্বর জখম করে। নিহত সাদ্দামের স্ত্রী ও স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৩৬, তারিখ-০৭ অক্টোবর ২০২৬খি., ধারা-৩০২/৩৪ পেনাল কোড। ঘটনার পর থেকে সিপিএসসি, এসআরবি-১৪, ময়মনসিংহ ছায়াতদন্তসহ আসামিদের গ্রেফতারে তৎপর হয়।
এরই ধারাবাহিকতায়, সিপিএসসি, এসআরবি-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ২৬ অক্টোবর ২০২৬খ্রি. রাত অনুমান ২০:৩০ ঘটিকায় এসআরবি-১, সিপিএসসি, পোড়াবাড়ী, গাজীপুর এর সহায়তায় গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার ০৪নং এজাহারনামীয় আসামি রাব্বি হোসেন (৩২), জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
অভিযান-২: অপহরণ

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম (১২) মাদ্রাসা আসা যাওয়ার পথে ধৃত আসামি সুমন মিয়া (২৬) প্রেমের প্রস্তাবসহ উত্ত্যক্ত করতো। এরই প্রেক্ষিতে গত ০১ সেপ্টেম্বর ২০২৬খ্রি. সকাল অনুমান ১০:৩০ ঘটিকায় বাদীর বসত বাড়ীর নিটকতম রাস্তা হতে ধৃত আসামি সহযোগী আসামিদের সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক অজ্ঞাত সিএনজি যোগে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানায় মামলা দায়ের করেন, যার মামলা নং-০৪, তারিখ-০৬ সেপ্টেম্বর ২০২৬খ্রি., ধারা-৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী-২০২৫) রুজু হয়। মামলার পর থেকেই আসামিরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে।
মামল রুজুর পর এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ পলাতক আসামি গ্রেফতারে তৎপর হয়। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির ব্যবহার করে আসামির বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে একই কোম্পানির অপর একটি আভিযানিক দল ২৭ অক্টোবর ২০২৬খ্রি. রাত অনুমান ০৪:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার ধারাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ মামলার প্রধান আসামি সুমন মিয়া (২৬), জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত/-
সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে
বিঃ দ্রঃ-
১। উক্ত প্রেস রিলিজ সম্পর্কে কোন তথ্যের প্রয়োজন হলে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান, কোম্পানি কমান্ডার, সিপিএসসি, ময়মনসিংহ‘র মোবাইল নং- ০১৭৭৭-৭১১৪৫৫ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
২। নিউজটি অনলাইনে প্রচারের পর লিংকটি নিম্নোক্ত ই-মেইল এ পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
৩। Mail address: mediaofficerrab14@gmail.com অথবা SRB-14 PRESS

















