সংবাদ শিরোনাম ::
কমলগঞ্জে ধলাই নদীতে নিষিদ্ধ স্থানে বালু উত্তোলনে কঠোর প্রশাসন
আব্দুল হামিদ কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
- আপডেট সময় : ০১:২৯:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / 81
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে অনুমোদিত ঘাট ছাড়া অন্য কোনো স্থান থেকে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। ইজারার সীমার বাইরে বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে কর্তৃপক্ষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর নয়া দিগন্তকে জানান, নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ইজারা নীতিমালা ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি স্পষ্টভাবে জানান।
এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের আশা—অবৈধ বালু উত্তোলন বন্ধ হলে নদী ভাঙন কমবে, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা পাবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে নিয়ম মেনে বালু উত্তোলনের আহ্বান জানানো হয়েছে।




















