ঢাকা ০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ঈদগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১

কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি, বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন ভূঁইয়া

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 77
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম আর সজিব, সুনামগঞ্জ :

সুনামগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. মঈন উদ্দিন ভূঁইয়া বদলিজনিত বিদায় উপলক্ষে আবেগঘন সংবর্ধনা পেয়েছেন। সুনামগঞ্জ জেলা কারাগারে প্রায় দেড় বছরের দায়িত্ব পালন শেষে তিনি দিনাজপুর জেলা কারাগারে বদলি হওয়ায় বৃহস্পতিবার (৬ আগস্ট) কারাগার প্রশাসনের উদ্যোগে এ বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কারাগারের কর্মকর্তা ও কর্মচারীরা মো. মঈন উদ্দিন ভূঁইয়ার কর্মদক্ষতা, সততা, শৃঙ্খলাবোধ এবং মানবিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে তিনি কারাগারে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা, বন্দিদের মানবিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং আধুনিক ও সেবামুখী কারা প্রশাসন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বক্তারা আরও বলেন, একজন দক্ষ ও দায়িত্বশীল প্রশাসক হিসেবে তিনি শুধু প্রশাসনিক কার্যক্রমই সুষ্ঠুভাবে পরিচালনা করেননি, বরং সহকর্মীদের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কর্মপরিবেশকে আরও ইতিবাচক করে তুলেছেন। তাঁর কর্মনিষ্ঠা, সততা ও নেতৃত্ব আগামী দিনেও সহকর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে তারা অভিমত ব্যক্ত করেন।
বিদায়ী বক্তব্যে মো. মঈন উদ্দিন ভূঁইয়া সুনামগঞ্জ জেলা কারাগারের কর্মকর্তা,কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সুনামগঞ্জে দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টাই তাঁকে সফলভাবে দায়িত্ব পালন করতে সহায়তা করেছে। নতুন কর্মস্থল দিনাজপুর জেলা কারাগারেও একই নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের শেষপর্বে মো. মঈন উদ্দিন ভূঁইয়ার হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা তাঁর সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ এবং কর্মজীবনের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
মো. মঈন উদ্দিন ভূঁইয়া ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সুনামগঞ্জ জেলা কারাগারের জেল সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৬ সালের ৬ আগস্ট পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন শেষে বদলিজনিত কারণে দিনাজপুর জেলা কারাগারে যোগদানের জন্য বিদায় নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি, বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন ভূঁইয়া

আপডেট সময় : ০২:৫৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬