সংবাদ শিরোনাম ::
কৃষককে মাঠে ফেরাবে কে
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৭:১৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
- / 128
একদিক থেকে সন্দ্বীপ যেন দেশের মধ্যে একখণ্ড ‘বিদেশ’। সিঙ্গাপুর বা ব্রুনাইয়ের বাসিন্দাদের শাকসবজি যেমন আসে মালয়েশিয়া থেকে, তেমনি সন্দ্বীপের মানুষের ভাতের পাতে সবজি আসে যশোর, নরসিংদী থেকে। কেননা, সন্দ্বীপে এখন আর শাকসবজির চাষ নেই বললেই চলে। সন্দ্বীপ চ্যানেল পাড়ি দিয়ে প্রতিদিন কী পরিমাণে শাকসবজি এখানকার আড়তদারেরা নিয়ে আসেন, সেই পরিসংখ্যানেই ফুটে ওঠে সন্দ্বীপের কৃষির দুরবস্থা।
















