কোতয়ালী এলাকায় ছিনতাই ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৯:৫৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / 365
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতয়ালী থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ছিনতাই ও মাদকবিরোধী কার্যক্রমে জড়িত ১৫ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, চলমান মাদক নির্মূল কার্যক্রমের অংশ হিসেবে কোতয়ালী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় একাধিক অভিযান চালানো হয়। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অপহরণ মামলায় সংশ্লিষ্ট ১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ১২ জন মাদক মামলায় এবং ৩ জন অপহরণ মামলায় গ্রেফতার হন।
গ্রেফতারকৃত মাদক মামলার আসামিরা হলেন:
১. আমানুল্লাহ (প্রকাশ আমান), বয়স ৬০
২. মোঃ শাকিল উদ্দিন, বয়স ৩০
৩. মোঃ মুন্না মিয়া, বয়স ২৯
৪. মোঃ গাজী ইয়ামিন, বয়স ৪৫
৫. আপন, বয়স ৩২
৬. রবিউল, বয়স ২৮
৭. মাসুম পারভেজ, বয়স ৪০
৮. মোঃ সাখাওয়াত হোসেন (ছদ্মনাম: শুভ আহমেদ), বয়স ৩০
৯. মোঃ তায়েব, বয়স ২১
১০. মোঃ আমিন বেপারী, বয়স ২০
১১. শান্ত, বয়স ১৯
১২. মোঃ নুরুল ইসলাম (ছদ্মনাম: কাদির), বয়স ৫৫
অপরদিকে, অপহরণ মামলায় গ্রেফতার হওয়া তিনজন হলেন:
১৩. মোঃ রায়হান ফেরদৌস রনি, বয়স ৪২
১৪. মোঃ রাশেদুল আলম, বয়স ৪৮
১৫. মোঃ নিজাম উদ্দিন, বয়স ৪০
কোতয়ালী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, থানা এলাকায় অপরাধ দমন, বিশেষ করে মাদক ও অপহরণ সংক্রান্ত অপরাধ রোধে নিয়মিতভাবে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
























