ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানির বর্জ্য পরিষ্কারে ৮০০ কর্মী নিয়ে প্রস্তুত ময়মনসিংহ সিটি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / 33
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান বলেছেন, কোরবানির বর্জ্য অপসারণে এবার বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে নগরের সব বর্জ্য পরিষ্কার করার লক্ষ্য নিয়ে কাজ করবে সিটি কর্পোরেশনের প্রায় ৮০০ পরিচ্ছন্নতাকর্মী।

বুধবার (২৭ মে) দুপুরে নগরের সার্কিট হাউস মাঠসংলগ্ন অস্থায়ী কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পশুরহাট ও কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ঘুরে দেখেন তিনি।

রুকুনোজ্জামান বলেন, সাধারণত দুপুর ২টার পর থেকে কোরবানির বর্জ্য জমতে শুরু করে। তাই বিকেল ৩টা থেকে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে। তিনি বলেন, আমিসহ ৮০০ কর্মী মাঠে কাজ করব। চেষ্টা থাকবে সন্ধ্যার আগেই নগরের কোথাও যেন কোনো বর্জ্য না থাকে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতাকর্মীদের উৎসাহ দিতে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে ঈদ বোনাস দিয়েছেন। এতে কর্মীরা আরও দায়িত্বশীলভাবে কাজ করতে আগ্রহী হয়েছেন।

প্রশাসক বলেন, আমরা নগরবাসীকে নিয়ে একটি আলোকিত ঈদ উদযাপন করতে চাই। পরিচ্ছন্নতাকর্মীরাও সঠিকভাবে দায়িত্ব পালন করার আশ্বাস দিয়েছেন।

পশুরহাট ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বিভিন্ন হাট পরিদর্শন করেছেন তিনি। কোথাও নির্ধারিত হারের বেশি খাজনা আদায়ের অভিযোগ পাওয়া যায়নি। বরং ইজারাদাররা নির্ধারিত দামের চেয়েও কমে খাজনা আদায় করছেন বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, নগরের বিভিন্ন সড়কে নজরদারি চালানো হচ্ছে যাতে কোনো ধরনের চাঁদাবাজি না হয়। ফলে অন্যবারের তুলনায় এবার মানুষ নিরাপদ পরিবেশে গরু কেনাবেচা করতে পারছেন।

রুকুনোজ্জামান জানান, ফজরের নামাজের পর থেকেই পশুরহাট পরিষ্কারের কাজ শুরু হবে। প্রতিটি হাটে পানির গাড়ি ও ময়লা বহনের গাড়ি একসঙ্গে কাজ করবে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজের ঘরের মতো নগরও পরিষ্কার রাখতে সহযোগিতা করুন। ড্রেন বা রাস্তায় বর্জ্য ফেলবেন না। প্রতিটি বাসায় আমরা ব্যাগ ও ব্লিচিং পাউডার পৌঁছে দিয়েছি। বর্জ্য ব্যাগে ভরে রাখলে আমাদের কর্মীরা তা সংগ্রহ করে নিয়ে যাবে।

পরে কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ ময়দান পরিদর্শনকালে তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে মুসুল্লিরা সুন্দর পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারবেন। ঈদগাহে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সিটি করপোরেশনের দুটি টিম কাজ করছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কোরবানির বর্জ্য পরিষ্কারে ৮০০ কর্মী নিয়ে প্রস্তুত ময়মনসিংহ সিটি

আপডেট সময় : ০৪:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬