ঢাকা ০১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবি পশুপালন অনুষদের শিক্ষার্থীদের বিক্ষোভ

ক্লাস-পরীক্ষা বর্জন করে চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি

মো: আবুল মনসুর, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:৪৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / 219
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রাণিসম্পদ খাতের সমতা ও কম্বাইন্ড ডিগ্রির দাবিতে টানা চতুর্থ দিনের মতো ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যানিম্যাল হাজবেন্ড্রি অনুষদের শিক্ষার্থীরা।

বুধবার সকালে অনুষদের প্রধান প্রবেশ পথগুলো তালাবদ্ধ করে এই কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। তারা জানান, পোল্ট্রি, ডেইরি, নিউট্রিশন ও জেনেটিক্সের মতো বিষয়গুলো অ্যানিম্যাল হাজবেন্ড্রির কোর সাবজেক্ট হওয়া সত্ত্বেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লেকচারার নিয়োগ বিজ্ঞপ্তিতে এ অনুষদের গ্র্যাজুয়েটদের বাদ দিয়ে শুধুমাত্র ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ও কম্বাইন্ড ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ের ভেটেরিনারি কাউন্সিল আইনে ‘ভেটেরিনারির সংজ্ঞা’তে উৎপাদন-সম্পর্কিত বিষয়গুলো যুক্ত করে অ্যানিম্যাল হাজবেন্ড্রি গ্র্যাজুয়েটদের কর্মপরিধি সংকুচিত করা হয়েছে। ফলে তারা চরম বৈষম্যের শিকার হচ্ছেন।

প্রাণিসম্পদ উন্নয়নে সমতা ও দক্ষ মানবসম্পদ গঠনের স্বার্থে ভেটেরিনারি সায়েন্স ও অ্যানিম্যাল হাজবেন্ড্রি অনুষদের সমন্বয়ে একটি কম্বাইন্ড ডিগ্রি চালুর দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলেন, “আমাদের আন্দোলন শুধু চাকরির সুযোগ নয়, প্রাণিসম্পদ খাতকে টেকসইভাবে গড়ে তোলার দাবি।”

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবি পশুপালন অনুষদের শিক্ষার্থীদের বিক্ষোভ

ক্লাস-পরীক্ষা বর্জন করে চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ০২:৪৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫