ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোবাইল হ্যাক করে ৩ লাখ টাকা আত্মসাৎ: ময়মনসিংহে র‌্যাবের হাতে গ্রেফতার ১ শেরপুরের গজনী এলাকায় বিজিবির অভিযান: ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ, ৫ পাচারকারী পলাতক কেরানীগঞ্জে বোমা খোকনএক ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ, তদন্তের দাবি। দিঘারকান্দা সিএনজি পাম্পে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা, নানা অনিয়মের অভিযোগ নেত্রকোনায় সৌর বিদ্যুৎ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় সভা আইজিপি পরিচয়ে ওসিকে ফোন করলেন যুবক মাছের ঘেরে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন সাংবাদিকরা আমাদের চোখ, সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ: ত্রাণ প্রতিমন্ত্রী ডিবি ও কোতোয়ালী থানার যৌথ অভিযানে ময়মনসিংহে ৮ ছিনতাইকারী গ্রেফতার বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

খুলনায় আদালতের সামনে ২ যুবককে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 128
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা আদালত চত্বরের প্রধান ফটকের সামনে দুই যুবককে কুপিয়ে ও গুলি করে সন্ত্রাসীরা হত্যা করেছে। রোববার (৩০ নভেম্বর) দুপুরে দায়রা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নতুন বাজার এলাকার হাসিব ও নগরীর বাগমারা এলাকার রাজন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, জনবহুল এলাকায় দুপুরের দিকে ২ যুবককে গুলি ও কুপিয়ে সন্ত্রাসীরা জখম করে। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ওই দুই যুবককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, আদালতের সামনে ২ জনকে গুলি করা হয়েছে সংবাদ পেয়ে এসেছি। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে রক্ত, গুলির খোসা, চাপাতি, ২টি মোটরসাইকেল পড়ে আছে। তাদের গুলি করা হয়েছে। এ ঘটনা তদন্ত চলছে। পরবর্তীতে জানানো সম্ভব হবে।

মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) রোকনুজ্জামান বলেন, আদালতের সামনে গুলিবিদ্ধ দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে হাসিব নিহত হন। আর রাজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তারা দুইজনই সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। শুনেছি আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

খুলনায় আদালতের সামনে ২ যুবককে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৮:৩২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫