ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাতক বাস কেটে নিলো প্রাণ বাড়ি ফেরা হলো না তিন বন্ধুর

এম জাবেদ হোনসাইন, মিরসরাই -০১৮৩৬১৬৫৪১৩
  • আপডেট সময় : ০৪:১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • / 123
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মীরসরাই প্রতিনিধি- চট্টগ্রামের মীরসরাইয়ে দ্রুতগামী বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৪ টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন মীরসরাইয়ের মায়ানী ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা সভ্যরঞ্জন বড়ুয়ার ছেলে ও মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল বড়ুয়া (৪০), একই গ্রামের বাসিন্দা মেঘল বড়ুয়ার ছেলে নিপ্পু বড়ুয়া (৪৩) ও সুরেশ বড়ুয়ার ছেলে সানি বড়ুয়া (৩৭)।

মায়ানী ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ উদ্দিন জানান, মায়ানী ইউনিয়নের বড়ুয়া পাড়ার তিনজন মোটরসাইকেল নিয়ে সুফিয়া রোড় একটি হোটেলে নাস্তা করতে যায়। নাস্তা করে বাড়ি ফেরার পথে দ্রতগামী বাস ধাক্বা দিলে ঘটনাস্থলে তিনজন মারা যায়। তাদের মধ্যে রুবেল বড়ুয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্যের দায়িত্বে রয়েছেন। একসাথে তিনজন এভাবে মারা যাওয়ায় খুবই মর্মাহত হলাম।

এদিকে একই এলাকার তিনজন একসাথে মর্মান্তিক দুর্ঘটনায় মারা যাওয়ায় পুরো এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ভোর রাতে সুফিয়া রোড় এলাকায় দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনার পর পরই হাইওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে হাইওয়ে পুলিশ ইনচার্জের মোবাইলে একাধিকবার কলে দিলে তিনি রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘাতক বাস কেটে নিলো প্রাণ বাড়ি ফেরা হলো না তিন বন্ধুর

আপডেট সময় : ০৪:১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫