ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোতোয়ালি থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার এর স্ত্রীর কুলখানি অনুষ্ঠিত হয়েছে।  গোপালগঞ্জে ছাত্রীদের হয়রানির অভিযোগ: অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, শিক্ষার্থীদের পরিচয় প্রকাশ নিয়েও এনপিএসের প্রতিবাদ ঢাকা বিমানবন্দর এলাকায় থেকে চুরি-ছিনতাই, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকা সহ গ্রেফতার বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান কেরানীগঞ্জে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। কোতোয়ালি থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার এর স্ত্রীর জানাজা ও দাফন সম্পন্ন। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কেরানীগঞ্জে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা ইসমাইল গ্রেপ্তার। রাণীশংকৈলে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ আটক, পীরগঞ্জে অভিযানে উদ্ধার আরও ১,২৪৫ পিস কেরানীগঞ্জে ২০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় : ১২:০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 156
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে টাউন ক্লাব মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আজকের সংবাদের জেলা প্রতিনিধি মো. হাসান ডলারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. হাসান ইমাম তালুকদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকরা দেশের স্বার্থে নানারকম সংবাদ পরিবেশন করেন। যার কোনটা পক্ষে আবার কোনটা বিপক্ষে হয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে পক্ষপাতিত্ব সাংবাদিকতা নয়। বিদ্বেষ মূলক সংবাদ প্রচার সাংবাদিকের কাজ নয়।

তিনি আরো বলেন, মাল্টিমিডিয়া বা এই ডিজিটাল প্লাটফর্মের সময়ে সাংবাদিকদের কাজের পরিধি বেড়েছে। সেই সাথে বেড়েছে সংবাদকর্মী। তবে তাদের উপযুক্ত কোন প্রেসক্লাব নেই। আর তাই রেজিষ্ট্রেশনভূক্ত একমাত্র সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাবে জেলার সকল সংবাদকর্মীদের একসাথে এক ছাদের নীচে আসার আহ্বান জানান সাংবাদিক ফরিদ খান।

সম্মেলনের প্রধান আলোচক বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগীয় সভাপতি আব্দুল হালিম মন্ডল বলেন, জেলার সাংবাদিকদের নানাবিধ সমস্যা, দু:খ নিয়ে কাজ করে বাংলাদেশ প্রেসক্লাব। জেলার সাংবাদিকদের একত্রিত করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখার একটি প্লাটফর্ম হচ্ছে এই সংগঠন। আর তাই বিচ্ছিন্নভাবে নয় একত্রিত হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলন শেষে মোহনা টিভির জেলা প্রতিনিধি নাসিম আলীকে সভাপতি ও দৈনিক আমার সময়ের নিজস্ব প্রতিবেদক মো. আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।

এর আগে জেলার ৫ উপজেলার কমিটি ঘোষণা করেন সম্মেলনের অতিথিবৃন্দ।

বাংলাদেশ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী জেলা শাখার সভাপতি সানোয়ার আরিফসহ জেলার ৫ উপজেলার একশত সংবাদকর্মী ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫