ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নড়িয়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, আহ্বায়ক রাব্বানী ও সদস্য সচিব শিশির শিশু-কিশোরদের মেধা বিকাশের মধ্য দিয়েই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ জেট ফুয়েলের দাম লিটারে ৬ টাকা ৩২ পয়সা বাড়ল এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু সোনার দাম ভরিতে একলাফে বাড়ল ৫৪৮২ টাকা মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে পরীমণি এক মাসের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামোর আশা কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার

জেট ফুয়েলের দাম লিটারে ৬ টাকা ৩২ পয়সা বাড়ল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 28
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নভেম্বর মাসের জন্য উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের (জেট এ-১) দাম সমন্বয় করে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার প্রতি লিটারে ৬ টাকা ৩২ পয়সা বাড়িয়ে ১৮৯ টাকা ৩ পয়সা করা হয়েছে। অক্টোবরে এই জ্বালানির দাম ছিল প্রতি লিটার ১৮২ টাকা ৭১ পয়সা।

অন্যদিকে, দেশি ও বিদেশি এয়ারলাইনসের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম শুল্ক ও মূসক ছাড়া ১ দশমিক ১৬৩৭ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। আর্ন্তজাতিক ফ্লাইটে দাম কমেছে শূন্য দশমিক শূন্য ২৪৫ মার্কিন ডলার।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।

বিইআরসি জানায়, গত ৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে প্লাটস রেটের গড় মূল্য বিবেচনা করে এই দাম নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল)-এর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ৩৪ (৪) এবং ৩৪ (৬) ধারা অনুযায়ী বিইআরসি আজ একটি গণশুনানি করে।

গণশুনানিতে ৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত জেট এ-১ ফুয়েলের প্লাটস রেটের বিস্তারিত মূল্যের পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) লেটার অব ক্রেডিট (এলসি) নিষ্পত্তিতে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনা করে নভেম্বর মাসের জন্য এ মূল্য নির্ধারণ করেছে বিইআরসি।

গত ৭ অক্টোবর অভ্যন্তরীণ রুটের এয়ারলাইনসের জন্য জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছিল প্রতি লিটার ১৮২ টাকা ৭১ পয়সা। অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম ছিল ১ দশমিক ১৮৮২ মার্কিন ডলার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জেট ফুয়েলের দাম লিটারে ৬ টাকা ৩২ পয়সা বাড়ল

আপডেট সময় : ০১:৫৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬