ঢাকা মহানগর উত্তর জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন তুলু আক্তার তুলি
- আপডেট সময় : ০৮:৩০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / 126
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তুলু আক্তার তুলি। এই সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং তৃণমূল পর্যায়ে নেতৃত্ব সুসংহতি করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে তাকে এ পদে মনোনীত করা হয়েছে।
দায়িত্ব পেয়ে তুলু আক্তার তুলি বলেন, জাতীয়তাবাদী দলের দুর্দিনে আমি একজন নার্স হিসেবে বিএনপির আহত নেতাকর্মীদের চিকিৎসা সেবা দিয়েছি। আন্দোলন-সংগ্রামে আহত ভাই-বোনদের পাশে থেকে মানবিক দায়িত্ব পালন করার পাশাপাশি রাজনীতির মাঠ ছিল জীবেনর প্রথম অধ্যায়
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি রাজনীতি মানে শুধু স্লোগান নয়, বরং মানুষের বিপদে পাশে দাঁড়ানো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের কর্মী হয়ে কাজ করেছি। তারুণ্যের অহংকার সফল রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুন্দর চিন্তাভাবনা আজ বাংলাদেশ মানবিক দেশ হিসেবে প্রতিষ্ঠি হতে চলেছে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে এখন থেকে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি তৃণমূলের প্রতিটি কর্মীর সুখ-দুঃখে পাশে থাকব।
মানবিক একজন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে এই নেত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিনত হবে। ভোগে নয়, ত্যাগের রাজনীতির মধ্যদিয়ে একটি সুন্দর সমাজ গঠনে আমরা একত্রিত হয়ে মানুষের কল্যাণে কাজ করে যাব। জিসাসের কেন্দ্রীয় কমিটির যে দিকনির্দেশনা দিবে তা সবসময় পালন করার চেষ্টা করব।
দায়িত্ব পাওয়ার পর তিনি দলের চেয়ারম্যান তারেক রহমান এবং জিসাসের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জিসাস ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। সামাজিক ও মানবিক অঙ্গনে এবং দলের দুঃসময়ে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

























