ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

থালাপতি বিজয়ের নেতৃত্বে কাল শপথ নেবে তামিলনাড়ুর নতুন সরকার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 124
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সব শঙ্কা কাটিয়ে অবশেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন তামিলনাড়ুর সুপারস্টার থালাপতি বিজয়। আগামীকাল শনিবার (৯ মে) তার নেতৃত্বে সেখানে নতুন সরকার শপথ নেবে।

একাধিক দলের সঙ্গে জোট গঠনের পর বিজয়ের নেতৃত্বাধীন দল টিভিকে জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১২০ এ। এরফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন তিনি।

সংবাদমাধ্যম এনডিটিভি সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানিয়েছে, কাল শনিবার শপথ অনুষ্ঠিত হবে।

থালাপতি বিজয়ের টিভিকের সঙ্গে জোট গঠন করেছে ভারতীয় কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম) এবং ভিসিকে। এই পাঁচটি দল সবমিলিয়ে জিতেছে ১২০টি আসন।

তামিলনাড়ুর বিধানসভার আসন সংখ্যা ২৩৪টি। এরমধ্যে একক দল হিসেবে সর্বোচ্চ ১০৮ আসনে জয় পেয়েছে থালাপতি বিজয়ের দল। সংখ্যাগরিষ্ঠতা পেতে তার আরও ১০টি আসনের প্রয়োজন ছিল।

থালাপতি চেন্নাইয়ে গিয়ে সেখানকার রাজ্যপালের সঙ্গে গত বুধ ও বৃহস্পতিবার টানা দুদিন দেখা করেন। এ সময় তিনি দাবি করেন, তিনি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। তবে রাজ্যপাল তাকে ১১৮ জনের সমর্থনের প্রমাণ দিতে বলেন। কিন্তু ওই সম ১১৮ বিধায়কের সমর্থন তিনি দেখাতে পারেননি। এজন্য তাকে সরকারও গঠন করতে দেওয়া হয়নি।

থালাপতি বিজয়কে সমর্থন জানানো অন্যতম দল সিপিআইয়ের রাজ্য সেক্রেটারি ভীরাপান্দিয়ান সরকার গঠনের ব্যাপারে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, কাল সকাল ১১টায় শপথ অনুষ্ঠান হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হচ্ছে।

তিনি সাংবাদিকদের বলেন, “টিভিকে হলো একক সর্বোচ্চ আসন পাওয়া দল। সরকার গঠনে তাদের ছয়জন বিধায়কের সমর্থন প্রয়োজন। আমরা সিপিআই, সিপিআই (এম) এবং ভিসিকে থেকে ছয়জন বিধায়ককে দিয়েছি। এটি আমাদের গণতান্ত্রিক দায়িত্ব। এটি সাধারণ মানুষের গণতন্ত্র। এর পাশে আমাদের দাঁড়াতে হবে।”

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

থালাপতি বিজয়ের নেতৃত্বে কাল শপথ নেবে তামিলনাড়ুর নতুন সরকার

আপডেট সময় : ০৪:২৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬