ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

দীর্ঘ ১৬ বছর পর নিজামপুর সরকারি কলেজ ছাত্র শিবিরের প্রকাশনা উৎসব

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 241
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মীরসরাই প্রতিনিধি :-মীরসরাই উপজেলার নিজামপুর সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিজামপুর সরকারি কলেজ ইসলামী ছাত্র শিবির শাখার দিনব্যাপী প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফ্রেব্রুয়ারী ) কলেজ ভবনের সামনে ১০ টি স্টলে নববর্ষের ক্যালেন্ডার, ডায়েরি, কলম, স্টিকার এবং বিভিন্ন ধরনের ইসলামী বই বিক্রি করা হয়েছে । কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি নানান বয়সের মানুষ আসছেন স্টল দেখতে। অনেকে তাদের ছেলেমেয়েদের জন্য কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের বই। স্টল দেখতে আসা নিজামপুর কলেজের সাবেক শিক্ষার্থী আনজির হোসেন অভিব্যাক্তি প্রকাশ করে বলেন, প্রকাশনা উৎসবে এসে ভালো লাগছে। এখানে জুলাই বিপ্লবের তথ্যসমৃদ্ধ ক্যালেন্ডার, ডায়েরি, ও বিভিন্ন ইসলামীর বই রয়েছে। আশা করছি আগামীতেও এমন উৎসব আয়োজন হবে।
এ সময় নিজামপুর কলেজ শাখার সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, গত দীর্ঘ ১৬ বছর আমরা এসব ইউনিক এবং শিক্ষামূলক আয়োজন করতে পারিনি। এখন আমরা উন্মুক্ত ময়দানে প্রশাসনের অনুমতি নিয়ে আমাদের সুন্দর প্রকাশনা ছাত্র-ছাত্রীদের মাঝে উপস্থাপন করতে পারছি। ছাত্রশিবির বরাবরই এমন আয়োজন করছে এবং আগামী তে শিক্ষার্থী বান্ধব ও শিক্ষামূলক এবং প্রতিযোগিতামুলক আয়োজন বাস্তবায়ন করবে।
উক্ত প্রকাশনা উৎসব পরিদর্শন করতে আসেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি লোকমান হোসেন, মীরসরাই থানা শাখার ছাত্র শিবিরের সভাপতি সাকিব হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দীর্ঘ ১৬ বছর পর নিজামপুর সরকারি কলেজ ছাত্র শিবিরের প্রকাশনা উৎসব

আপডেট সময় : ০৩:১৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫