দুর্বৃত্তদের গুলিতে ওয়ার্ড বিএনপির সদস্য গুলিবিদ্ধ।
দুর্বৃত্তদের গুলিতে ওয়ার্ড বিএনপির সদস্য গুলিবিদ্ধ।
- আপডেট সময় : ০৯:২৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / 235
রাজধানীর হাতিরঝিল থানার মোড়লগল্লি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আরিফ (৩৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছে।তিনি ৩৬ নং ওয়ার্ড যুবদলের সদস্য বলে জানা যায়।
শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা চিকিৎসাধীন রয়েছে।
তাকে নিয়ে আসা ৩৬নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রিপন মিয়া জানান, আরিফ ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের একজন সদস্য ও ওয়ার্কশপে কাজ করে।রাতে দুর্বৃত্তরা তাকে গুলি করে এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বিষয়টি থানায় জানানো হলে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসি চিকিৎসক জানান আরিফের অবস্থা আশংকাজনক।
তিনি আরও জানান,আরিফের গ্রামে বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার হুগলা বালিকান্দি গ্রামের গিয়াস উদ্দিন সরদারের ছেলে বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টারে থাকেন।
হাতিরঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক এসআই মোঃ রাসেল জানান,এই ঘটনাযারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায়আনা জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।আমরা ঘটনার সিসি ফুটেজ সংগ্রহ করেছি।এই ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের সনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি। এসআই
০১৭৩৭-৮৮০৪৯৫


























