ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

নতুন বছরে মৌলিক গানে ফিরছেন জনপ্রিয় শিল্পী মামুন রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / 260
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন বছরের শুরুতেই সংগীতপ্রেমী দর্শক–শ্রোতাদের জন্য বিশেষ চমক নিয়ে ফিরছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মামুন রহমান। দীর্ঘদিন পর একটি নতুন মৌলিক গান প্রকাশের মাধ্যমে আবারও শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিতে প্রস্তুত এই জননন্দিত শিল্পী।

গানটির কথা, সুর ও সংগীতায়োজনে থাকছে আধুনিকতার ছোঁয়া, যা সব বয়সী শ্রোতাদের কাছে আলাদা আকর্ষণ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে এবং ভিডিও নির্মাণের কাজও শেষ পর্যায়ে রয়েছে।

এ বিষয়ে মামুন রহমান জানান, নতুন বছরে দর্শক–শ্রোতাদের জন্য ভিন্নধর্মী ও মানসম্মত গান উপহার দেওয়াই তার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, খুব শিগগিরই গানটি জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে প্রকাশ করা হবে।

সংগীতাঙ্গনে মামুন রহমানের এই নতুন মৌলিক গানকে ঘিরে ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নতুন বছরে মৌলিক গানে ফিরছেন জনপ্রিয় শিল্পী মামুন রহমান

আপডেট সময় : ০৫:৪০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬